শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

নিরাপত্তা ও প্রতিরক্ষায় চীন-ইন্দোনেশিয়ার সহযোগিতা জোরদার হবে

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

চীনের প্রেসিডেন্ট ৩ সেপ্টেম্বর বিকেলে বেইজিংয়ের মহাগণভবনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সাথে সাক্ষাৎ করেন, যিনি জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ-যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধের ৮০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে বিশেষ আমন্ত্রণে চীনে আসেন।

সু চিন পিং উল্লেখ করেন যে, বিভিন্ন অসুবিধা সত্ত্বেও চীনে স্মারক অনুষ্ঠানে প্রেসিডেন্ট সুবিয়ান্তোর উপস্থিতি চীন-ইন্দোনেশিয়া সম্পর্ক এবং চীনা জনগণের প্রতি ইন্দোনেশিয়ান জনগণের আন্তরিক বন্ধুত্বের প্রতি জাকার্তার গুরুত্ব প্রদর্শন করে। চীন, প্রেসিডেন্ট সুবিয়ান্তোর প্রশাসনকে সমর্থন করে, দ্রুত শৃঙ্খলা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে দেশটিকে সমর্থন করে এবং দেশটির উন্নয়ন ও প্রবৃদ্ধিকে সমর্থন করে। এই বছর চীন ও ইন্দোনেশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী, ইন্দোনেশিয়ার স্বাধীনতার ৮০তম বার্ষিকী এবং বান্দুং সম্মেলনের ৭০তম বার্ষিকী।

আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন যেভাবেই হোক না কেন, চীন ও ইন্দোনেশিয়া সর্বদা স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতার চেতনাকে সমুন্নত রেখেছে, সহাবস্থানের ক্ষেত্রে সহযোগিতামূলক এবং জয়-জয় পদ্ধতি অনুসরণ করেছে এবং শান্তিপূর্ণ উন্নয়নের জন্য প্রধান দেশগুলোর দায়িত্ব প্রদর্শন করেছে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মূল আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখতে, শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি নীতি এবং বান্দুং চেতনাকে উন্নীত করতে, উচ্চস্তরে চীন-ইন্দোনেশিয়ার অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনকে এগিয়ে নিতে এবং মানব অগ্রগতির লক্ষ্যে যথাযথ অবদান রাখতে চীন ইন্দোনেশিয়ার সাথে কাজ করতে ইচ্ছুক।

সি চিন পিং জোর দিয়েছিলেন যে, উভয়পক্ষের সঠিক পথে থাকা উচিত, তাদের উন্নয়ন কৌশলগুলোর মধ্যে সার্বিক কৌশলগত সহযোগিতা এবং সমন্বয়কে আরও গভীর করা উচিত, চীন-ইন্দোনেশিয়া সম্পর্কের স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী উন্নয়নকে উৎসাহিত করা উচিত এবং আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে নেতৃত্বের ভূমিকা পালন করা উচিত। তিনি নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার জন্য পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে ‘দুই প্লাস দুই’ সংলাপ ব্যবস্থার সদ্ব্যবহারের গুরুত্বের উপর জোর দিয়েছেন।

যৌথভাবে উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে নির্মাণ করা, দ্বিমুখী উন্মুক্তকরণ সম্প্রসারণ করা এবং মূল খনিজ, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কৃষি ও মৎস্য ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করা উচিত্। চীন ইন্দোনেশিয়ার সাথে দারিদ্র্য বিমোচনে তার অভিজ্ঞতা ভাগ করে নিতে, কর্মী বিনিময় সহজতর করতে এবং জনগণের সাথে জনগণের আদান-প্রদান বৃদ্ধি করতে ইচ্ছুক। গ্লোবাল সাউথের বড় দেশ হিসেবে, চীন এবং ইন্দোনেশিয়ার একতরফা নিপীড়ন বিরোধিতা করার জন্য একসাথে কাজ করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষা করা উচিত।

সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD