শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

মনে মনে হোক মিল

মো.খলিলুর রহমান , যুগ্ম-সচিব:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

মনে মনে হোক মিল
      – মো. খলিলুর রহমান

যৌবন দিয়ে যৌবন সাধো মৌবন দিয়ে মৌবন
তাহলে মানব বলো হে আমারে ও মনের কী প্রয়োজন?
মনু থেকে এলো মানুষ শব্দ মনের বাহক বলে,
হৃদ হতে হৃদে শক্তি বিলাও মানব তুমি তাহলে।

মনে মনে মিল নাহি যদি লভ কী হবে শরীর দিয়ে?
মনের আকুতি মিলে গেলে পরে ভালোবাসো ওহে প্রিয়ে!
মন ও মনন করে হে সাধন বন্ধুতা লভ সবে,
মনের ভক্তি শক্তি যোগালে দেহ লভ অনুভবে।

অতঃপর যদি লভ নিরবধি শরীর কাব্যময়,
তবেই সফল মানুষ তুমি যে লভ চির বরাভয়!
মানুষ তুমি যে পাশবিকতাকে পরাজিত করে তবে,
তবেই তোমার দেমাগ আক্বল চির জাগরুক রবে।

ভালোবাসাহীন ভালোবাসাবাসি রাশিরাশি পাপ দানে,
ভালোবাসো যদি অন্তর হতে স্বর্গীয় উদ্যানে,
উত্থান তব হবে জেনে রেখো সফলতা পাবে জেনো,
মনের শক্তি পরম ভক্তি নাহি অবহেলা দানো।

এই আহ্বান লও অফুরান ভালোবাসা থেকে সবে,
এসো সবে মিলে স্বর্গ রচিব এই নশ্বর ভবে!
এ স্বর্গ হতে সে স্বর্গপানে নব নব উত্থান!
মনন আক্বল সাধো হে সকলে মানবতা হোক মহীয়ান!

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD