জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গতকাল ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, জার্মানির ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ, জার্মানি শাখার যৌথ উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্রাঙ্কফুর্টের Münchener Straße 55-এ আয়োজিত অনুষ্ঠানে জার্মান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন জার্মান যুবলীগ নেতা মনিবুর রহমান ‘সম্রাট’। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, জার্মানি শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার জাহিদ বিপ্লব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, জার্মানি শাখার সাবেক সভাপতি ও সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম খালেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কৃতী সন্তান, প্রবীণ রাজনীতিবিদ ও জার্মান আওয়ামী লীগের অন্যতম প্রবীণ নেতা জনাব আখের মোল্লা।

আলোচনা সভায় বক্তারা শহীদ শেখ রাসেলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর সংক্ষিপ্ত জীবন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ড ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর স্মৃতির তাৎপর্য তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল শহর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ, জার্মানি শাখার সভাপতি পদপ্রার্থী ছাত্রনেতা জান্নাতুন নাঈম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও জার্মান ছাত্রলীগের সংগঠক মোবারক হাসান, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও জার্মানি ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শ্রী অমলান সরকার, বাংলাদেশ ছাত্রলীগ, জার্মানি শাখার সংগঠক আব্দুল আজিজ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, জার্মানি শাখার অন্যতম যুবনেতা জনাব মিজানুর রহমান মিজান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, জার্মানি শাখার সভাপতি পদপ্রার্থী এহসান আহমেদ চৌধুরী ‘শাহীন’, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, জার্মানি শাখার যুবনেতা মুজাম্নিল চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, জার্মানি শাখার যুবনেতা শ্রী জীতেশ পাউল এবং বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট জেলা শাখার সাবেক সদস্য ও জার্মান আওয়ামী লীগ নেতা জনাব মালেক চৌধুরী।
এরপর বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন গোপালগঞ্জের কৃতী সন্তান, প্রবীণ রাজনীতিবিদ ও জার্মান আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ জনাব আখের মোল্লা। পরবর্তীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জার্মানি যুবলীগের সাবেক সফল সভাপতি জনাব নজরুল ইসলাম খালেদ।
আলোচনা সভায় বক্তারা শহীদ শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁরা প্রবাসে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সাংগঠনিক ঐক্য এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে শহীদ শেখ রাসেল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, নিরাপত্তা ও মঙ্গল কামনায় দোয়া করা হয়।
সবশেষে সভার সভাপতি দেলোয়ার জাহিদ বিপ্লব তাঁর সমাপনী বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সকল নেতাকর্মীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শহীদ শেখ রাসেলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যতে জার্মানিতে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন। রাষ্ট্র ও দলের আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বানের মধ্য দিয়ে শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।