শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

রেড ক্রস: গাজা সিটি থেকে জনগণকে নিরাপদে সরানো ‘অসম্ভব’

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

রেড ক্রসের প্রেসিডেন্ট মিরজানা স্পোলিয়ারিচ সতর্ক করে বলেছেন, ইসরায়েলের তীব্র সামরিক অভিযানের মধ্যে গাজা সিটি থেকে জনগণকে নিরাপদে সরিয়ে নেওয়া একেবারেই অসম্ভব। শনিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, ধাপে ধাপে গাজা সিটির নিয়ন্ত্রণ নিয়ে পুরো উপত্যকার দখল নিতে চাইছে ইসরায়েল। প্রায় ২৩ মাস ধরে চলমান যুদ্ধ, অবরোধ, তীব্র খাদ্যসংকট ও মানবিক বিপর্যয়ের মধ্যে এই পদক্ষেপ আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে।

স্পোলিয়ারিচ বলেন, “বর্তমান পরিস্থিতিতে গাজা সিটি থেকে নিরাপদ ও সম্মানজনক গণউচ্ছেদ সম্ভব নয়। এতে ব্যাপক বাস্তুচ্যুতি ঘটবে, অথচ গাজার অন্য কোনো এলাকা এত মানুষ সামাল দেওয়ার মতো অবস্থায় নেই। খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সামগ্রীর ভয়াবহ সংকট ইতিমধ্যেই সেখানে বিরাজ করছে।”

তিনি আরও জানান, ক্ষুধার্ত, অসুস্থ ও আহত মানুষের পক্ষে ইসরায়েলের উচ্ছেদের নির্দেশ মানা সম্ভব নয়। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, উচ্ছেদের আগে বেসামরিক জনগণের জন্য নিরাপত্তা, আশ্রয় ও খাদ্যের নিশ্চয়তা দিতে হবে। “বর্তমান পরিস্থিতিতে এসব শর্ত পূরণ করা অসম্ভব। তাই এ ধরনের গণউচ্ছেদ শুধু অবাস্তব নয়, অগ্রহণযোগ্য,” মন্তব্য করেন স্পোলিয়ারিচ।

ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য জানিয়েছে, তারা সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে। নাগরিকদের দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার আহ্বানও জানানো হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত হয় এবং ২৫০ জনকে জিম্মি করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৬৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD