ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাবি নিহত হওয়ার পর দেশটির সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। বৃহস্পতিবার রাজধানী সানায় হামলায় আল-রাহাবি ও বেশ কয়েকজন মন্ত্রী নিহত হওয়ার ঘোষণা দেয় ইয়েমেনের প্রেসিডেন্সি।
এরপরই কাউন্সিলের প্রধান মাহদি আল-মাশাত এক ডিক্রির মাধ্যমে ডেপুটি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুফতাহকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
হুথি বিদ্রোহীরাও নিশ্চিত করেছে যে, সানায় এক কর্মশালায় অংশ নেওয়ার সময় ইসরায়েলের বিমান হামলার লক্ষ্যবস্তু হয়ে নিহত হন প্রধানমন্ত্রী আল-রাহাবি ও অন্যান্য মন্ত্রীরা।
সূত্র: বিবিসি, এনবিসি, ইয়েমেন অনলাইন।