যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছেন। আদালতের রায়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট শুল্ক আরোপের একচেটিয়া ক্ষমতা রাখেন না; এটি কংগ্রেসের মূল দায়িত্ব। রায় ৭-৪ ভোটে পাস হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীন, মেক্সিকো ও কানাডাসহ বিশ্বের বেশির ভাগ দেশে আরোপিত বাড়তি শুল্কের বড় অংশ অবৈধ ঘোষণা করা হয়েছে। আদালত জানিয়েছে, জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনে শুল্কের কোনো উল্লেখ নেই, তাই ট্রাম্পের পদক্ষেপ আইনের পরিপন্থি।
ট্রাম্প রায়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “এই রায় যদি বহাল থাকে, তাহলে এটি যুক্তরাষ্ট্রকে ধ্বংস করবে।” তবে আদালতের সিদ্ধান্ত কার্যকর হবে ১৪ অক্টোবর থেকে, যাতে ট্রাম্প সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন।
রায়ের আগে হোয়াইট হাউস জানিয়েছিল, শুল্ক বাতিল হলে আর্থিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ভয়াবহ প্রভাব পড়তে পারে।
সূত্র: বিবিসি।