শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

আন্দামান সাগরে রোহিঙ্গাদের ফেলে দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ভারতের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুলেছেন নিপীড়িত রোহিঙ্গা শরণার্থীরা। তাঁদের দাবি, দিল্লি থেকে আটক করে নৌবাহিনীর জাহাজে তুলে সমুদ্রে ফেলে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। প্রায় ৪০ জন রোহিঙ্গা এ ধরনের অভিযোগ করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, জাতিসংঘ এ ঘটনাকে রোহিঙ্গাদের জীবনের জন্য “চরম ঝুঁকি” বলে আখ্যায়িত করেছে।

রোহিঙ্গা নুরুল আমিন জানান, গত ৯ মে দিল্লি থেকে তাঁর ভাই খাইরুলসহ পরিবারের চারজন নিখোঁজ হন। পরে জানতে পারেন, তাঁদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। চলমান গৃহযুদ্ধের কারণে তাঁদের ভবিষ্যৎ কার্যত অনিশ্চিত। নুরুল আমিন বলেন, “আমার বাবা-মা ও স্বজনেরা যে যন্ত্রণার ভেতর আছেন, তা কল্পনাও করতে পারিনি।”

তিন মাস পর বিবিসি ওই রোহিঙ্গাদের খুঁজে পায় মিয়ানমারে। অনেকে আশ্রয় নিয়েছেন প্রতিরোধ গোষ্ঠী বাহটু আর্মির কাছে। সেখানে এক রোহিঙ্গা সৈয়দ নূর বলেন, “আমরা এখানে নিরাপদ নই, এলাকা পুরোপুরি যুদ্ধক্ষেত্র।”

ভুক্তভোগীদের বর্ণনায় জানা যায়, দিল্লি থেকে প্রথমে তাদের বিমানে করে আন্দামান ও নিকোবর দ্বীপে নেওয়া হয়, সেখান থেকে বাসে করে নৌবাহিনীর জাহাজে। চোখ ও মুখ বেঁধে, হাত প্লাস্টিকের বাঁধনে আটকে একে একে ছোট নৌকায় নামিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়। যদিও লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সাঁতরে তীরে উঠে স্থানীয় জেলেদের সহায়তায় বেঁচে যান তারা।

জন নামের এক রোহিঙ্গা বলেন, “আমাদের বন্দির মতো বেঁধে জাহাজে তোলা হলো, তারপর একে একে সমুদ্রে ফেলে দিল।” অনেকে মারধরের শিকারও হয়েছেন বলে দাবি করেন। ফয়াজ উল্লাহ তাঁর হাতে আঘাতের চিহ্ন দেখিয়ে বলেন, “আমাকে চড়-ঘুষি আর লাঠি দিয়ে মারা হয়েছিল।”

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টমাস অ্যান্ড্রুজ জানিয়েছেন, এ ঘটনার “গুরুত্বপূর্ণ প্রমাণ” তাঁর কাছে রয়েছে এবং তা ভারতের মিশন প্রধানকে জমা দেওয়া হলেও কোনো জবাব মেলেনি।

জাতিসংঘের হিসেবে বর্তমানে ভারতে প্রায় ২৩ হাজার ৮০০ রোহিঙ্গা নিবন্ধিত আছেন, যদিও হিউম্যান রাইটস ওয়াচ বলছে প্রকৃত সংখ্যা ৪০ হাজারেরও বেশি। দেশটি রোহিঙ্গাদের শরণার্থী নয়, বরং “অবৈধ অভিবাসী” হিসেবে চিহ্নিত করে।

এদিকে নুরুল আমিন ও তাঁর এক আত্মীয় ভারতের সুপ্রিম কোর্টে রোহিঙ্গাদের নির্বাসনে পাঠানো বন্ধ ও ক্ষতিপূরণের আবেদন করেছেন। তবে আদালতের এক বিচারপতি অভিযোগগুলোকে “অবাস্তব কল্পনা” বলে মন্তব্য করেছেন। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ২৯ সেপ্টেম্বর।

নুরুল আমিন আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমাদেরও যে কোনো সময় ধরে নিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হতে পারে। এখন আমরা ঘর থেকে বের হতেও ভয়ে আছি।”

সূত্র: বিবিসি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD