শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

শ্রেণিকক্ষে মোবাইল নিষিদ্ধ করল দক্ষিণ কোরিয়া

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

দক্ষিণ কোরিয়ার স্কুলে শ্রেণিকক্ষে মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সংক্রান্ত বিল বুধবার পার্লামেন্টে পাস হয়, যা আগামী বছরের মার্চ থেকে কার্যকর হবে।

সরকারি কর্মকর্তারা বলছেন, এ পদক্ষেপের মাধ্যমে কিশোর-কিশোরীদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্মার্টফোন আসক্তি কমানো যাবে। সাম্প্রতিক এক গবেষণায়ও দেখা গেছে, নেদারল্যান্ডসে একই ধরনের নিষেধাজ্ঞা শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে সাহায্য করেছে।

বিশ্বে সর্বাধিক সংযুক্ত দেশগুলোর একটি দক্ষিণ কোরিয়া—যেখানে ৯৯ শতাংশ মানুষ অনলাইনে যুক্ত এবং ৯৮ শতাংশ নাগরিক স্মার্টফোন ব্যবহার করেন। পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে, ২০২২–২৩ সালের মধ্যে ২৭টি দেশের মধ্যে এ হার সবচেয়ে বেশি।

বিরোধী দল পিপল পাওয়ার পার্টির এমপি চো জং-হুন, যিনি বিলটির পৃষ্ঠপোষক, জানিয়েছেন—তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি মারাত্মক আকার নিয়েছে। অনেক শিক্ষার্থী রাত গভীর পর্যন্ত অনলাইনে থাকে, যা তাদের পড়াশোনা ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

শিক্ষা মন্ত্রণালয়ের জরিপ বলছে, মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রায় ৩৭ শতাংশ শিক্ষার্থী মনে করে সামাজিক যোগাযোগমাধ্যম তাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে, আর ২২ শতাংশ শিক্ষার্থী জানিয়েছে—এসব প্ল্যাটফর্ম ব্যবহার করতে না পারলে তারা উদ্বিগ্ন হয়ে পড়ে।

সূত্র: বিবিসি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD