কম্বোডিয়ার সংসদ সোমবার একটি আইন পাশ করেছে, যা অনুযায়ী রাষ্ট্রদোহের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাগরিকত্ব বাতিল করা যাবে। আইনটিতে বলা হয়েছে, যদি কেউ অন্য দেশের সঙ্গে হাত মেলিয়ে কম্বোডিয়ার স্বার্থের বিরুদ্ধে কাজ করে, সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করে বা আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তার বিপরীতে পদক্ষেপ নেয়, তাদের নাগরিকত্ব বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হবে। কম্বোডিয়ান পিপলস পার্টির পাঁচ জন আইনপ্রণেতা এই আইনকে বাদ দিয়ে সবাই অনুমোদন দিয়েছে, তবে এখনও রাজা অনুমোদন দেননি।
কম্বোডিয়ার দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হান সেন জুনে বলেছেন, বিদেশিদের সঙ্গে আঁতাতকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া উচিত। ইতিমধ্যেই গ্রেফতার এড়াতে কয়েকজন রাজনৈতিক নেতা দেশ থেকে পালিয়েছে। এর মধ্যে স্যান র্যানজি ও মু সোচুয়া, যারা কম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টির সহ-প্রতিষ্ঠাতা, উল্লেখযোগ্য।
আইন পাসের আগে ৫০টি অধিকার সংস্থা সতর্ক করে জানিয়েছে, এটি কম্বোডিয়ার নাগরিকদের বাক স্বাধীনতায় প্রভাব ফেলতে পারে। তারা বলেন, সরকারের হাতে অত্যাধিক ক্ষমতা থাকা স্বত্বেও কে নাগরিক হবে, কে হবে না তা নির্ধারণ করার দায়িত্ব থাকা উচিত নয়।
সূত্র: ওয়াশিংটন পোস্ট, ফ্রান্স২৪।