শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

ফরাসি সহযোগিতায় যুদ্ধবিমান ইঞ্জিন নির্মাণে এগোচ্ছে ভারত

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ভারত প্রথমবারের মতো যুদ্ধবিমানের ইঞ্জিন উন্নয়ন ও উৎপাদনে আন্তর্জাতিক অংশীদারিত্বের পথে হাঁটছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ফ্রান্সের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে এ প্রকল্প শুরু হয়েছে।

শুক্রবার নয়াদিল্লিতে এক সম্মেলনে তিনি বলেন, “আমরা শিগগিরই ভারতে নিজস্ব যুদ্ধবিমান ইঞ্জিন তৈরির সক্ষমতা অর্জন করতে যাচ্ছি। এই যাত্রায় একটি ফরাসি কোম্পানি আমাদের সহযোগী হয়েছে।” যদিও তিনি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেননি, ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছে, প্রকল্পে জড়িত কোম্পানিটি হলো সাফরান—যারা ভারতের প্রতিরক্ষা ও বিমান প্রযুক্তি খাতে দীর্ঘদিন ধরে কাজ করছে। তবে সরকারিভাবে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি।

চলতি বছরের মে মাসে রাজনাথ সিং নিজস্ব প্রযুক্তিতে নির্মিত পঞ্চম প্রজন্মের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট–এর প্রোটোটাইপ অনুমোদন দেন। তিনি একে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার পথে বড় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছিলেন।

বিশ্বের অন্যতম বড় অস্ত্র আমদানিকারক দেশ ভারত সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা খাতে স্থানীয় উৎপাদন বাড়ানোর দিকে বিশেষ নজর দিচ্ছে। ফরাসি দাসো অ্যাভিয়েশনের কাছ থেকে সম্প্রতি ভারত কয়েক বিলিয়ন ডলারের চুক্তিতে ২৬টি রাফাল ফাইটার জেট কেনার সিদ্ধান্ত নিয়েছে। এগুলো আগে সংগ্রহ করা ৩৬টি রাফালের সঙ্গে যুক্ত হবে।

রাজনাথ সিং আশ্বাস দিয়েছেন, ২০৩৩ সালের মধ্যে কমপক্ষে ১০০ বিলিয়ন ডলারের দেশীয় প্রতিরক্ষা সরঞ্জামের চুক্তি সম্পন্ন করা হবে। ইতোমধ্যে ভারত একটি নতুন হেলিকপ্টার কারখানা উদ্বোধন করেছে, নিজস্ব বিমানবাহী রণতরী ও সাবমেরিন চালু করেছে এবং দীর্ঘপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য পেয়েছে।

সূত্র: ট্রিবিউন ইন্ডিয়া, এএফপি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD