শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

সীমান্তে উত্তেজনা: দক্ষিণ কোরিয়ার সেনাদের বিরুদ্ধে গুলির অভিযোগ উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

উত্তর কোরিয়া অভিযোগ করেছে, দক্ষিণ কোরিয়ার সেনারা সীমান্তে তাদের সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। শনিবার এক বিবৃতিতে পিয়ংইয়ংয়ের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল কো জং চোল ঘটনাটিকে ‘ইচ্ছাকৃত উস্কানি’ হিসেবে উল্লেখ করেন। তার দাবি, গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সেনারা সীমান্তে অবস্থানরত উত্তর কোরিয়ার সেনাদের দিকে মেশিনগান থেকে ১০টিরও বেশি গুলি ছোড়ে।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ সতর্ক করে জানায়, এ ধরনের ঘটনা দক্ষিণ সীমান্ত অঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। তারা আশঙ্কা প্রকাশ করেছে, এর ফলে উভয় পক্ষের বিপুল সংখ্যক সেনা সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে।

অন্যদিকে, আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী গুলিবর্ষণের ঘটনাটি স্বীকার করেছে। তবে সিউল দাবি করছে, এটি ছিল সতর্কতামূলক পদক্ষেপ। তাদের ব্যাখ্যা অনুযায়ী, উত্তর কোরিয়ার সেনারা স্বল্প সময়ের জন্য ডিমিলিটারাইজড জোনের (ডিএমজেড) সামরিক সীমানা রেখা (এমডিএল) অতিক্রম করেছিল। সেই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার সেনারা সতর্কতামূলক গুলি ছোড়ে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে সর্বশেষ সীমান্ত উত্তেজনা দেখা দিয়েছিল। তখনও উত্তর কোরিয়ার প্রায় ১০ জন সেনা সাময়িকভাবে সীমান্ত পেরিয়ে গেলে দক্ষিণ কোরিয়ার বাহিনী একইভাবে সতর্কতামূলক গুলি চালিয়েছিল।

সূত্র: আল জাজিরা, বিবিসি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD