শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

গাজা সীমান্তে মিসরের ৪০ হাজার সেনা মোতায়েন

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

গাজায় চলমান যুদ্ধ থামাতে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেল এতি বলেছেন, যুদ্ধবিরতির সিদ্ধান্ত এখন ইসরায়েলের হাতে। এ সিদ্ধান্ত কার্যকর হলে গাজার ভয়াবহ মানবিক সংকট কিছুটা কমানো সম্ভব হবে।

মধ্যস্থতাকারী দেশগুলো সম্প্রতি হামাস ও ইসরায়েলের মধ্যে একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এতে ৬০ দিনের জন্য লড়াই স্থগিত রাখা এবং এ সময়ে হামাসের পক্ষ থেকে ১০ জন জীবিত জিম্মি মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। হামাস এ প্রস্তাবে সম্মতি জানালেও ইসরায়েল জানিয়েছে, তারা শুক্রবারের মধ্যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, দেশটি কেবল ১০ জন জীবিত জিম্মি নয়, জীবিত–মৃত মিলিয়ে মোট ৫০ জনকে মুক্তি দিতে চায়। ফলে নতুন প্রস্তাবটি কার্যত ইসরায়েল প্রত্যাখ্যান করেছে বলেই ধারণা করা হচ্ছে।

এদিকে গাজা সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন করেছে মিসর। আশঙ্কা করা হচ্ছে, গাজা সিটিতে বড় ধরনের হামলার ক্ষেত্রে বিপুল সংখ্যক মানুষ সীমান্ত পেরিয়ে উত্তর সিনাই অঞ্চলে প্রবেশের চেষ্টা করতে পারে। মিসরের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে সীমান্তে প্রায় ৪০ হাজার সেনা মোতায়েন রয়েছে—যা ১৯৭৯ সালের ইসরায়েল-মিসর শান্তিচুক্তিতে নির্ধারিত সংখ্যার চেয়ে অনেক বেশি।

তিনি আরও জানান, প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল-সিসির সরাসরি নির্দেশনায় এই মোতায়েন করা হয়েছে। জাতীয় নিরাপত্তা কাউন্সিল ও সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিলের বৈঠকের পরই এ সিদ্ধান্ত কার্যকর হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD