শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

নাইজেরিয়ায় মসজিদে বন্দুকধারীদের হামলা, নিহত ২৭

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজ চলাকালে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

মঙ্গলবার ভোর চারটার দিকে মালুমফাশি এলাকার প্রত্যন্ত গ্রাম উঙ্গুয়ান মানতাউয়ের একটি মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করছিলেন। হঠাৎ সশস্ত্র দুর্বৃত্তরা সেখানে প্রবেশ করে নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বহু মানুষ নিহত হন এবং অনেকে গুরুতর আহত হন।

এ হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য অঞ্চলে প্রায়ই এ ধরনের সহিংসতা ঘটে। জমি ও পানি নিয়ে কৃষক ও পশুপালকদের মধ্যে দীর্ঘদিনের সংঘাতকে এসব হামলার মূল কারণ হিসেবে দেখা হয়। গত জুনেই উত্তর-মধ্য নাইজেরিয়ার এক ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছিল।

কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, হামলার পর সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে উঙ্গুয়ান মানতাউ এলাকায়। তিনি বলেন, বর্ষাকালে বন্দুকধারীরা প্রায়ই খামারের ফসলের আড়ালে লুকিয়ে থেকে স্থানীয় জনগণের ওপর হামলা চালায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD