শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

সীমান্ত সমস্যায় ২৪তম বৈঠকের তথ্য দিল বেইজিং:চীনা মুখপাত্র

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং ১৮ই আগস্ট দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতের সফর ও চীন-ভারত সীমান্ত সমস্যা বিষয়ে বিশেষ প্রতিনিধিদের ২৪তম বৈঠকের সংশ্লিষ্ট তথ্য তুলে ধরেন।

চীনা মুখপাত্র জানান, গত বছরের অক্টোবরে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাজানে সুষ্ঠুভাবে সাক্ষাত করেছেন। যা দু’দেশের সম্পর্ক উন্নয়নে দিক-নির্দেশনা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ বারের ভারত সফরের সুযোগে, চীন ভারতের সাথে একযোগে দু’দেশের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়নের কাজ এগিয়ে নিতে চায়। একযোগে দু’দেশের উচ্চ পর্যায়ের আদানপ্রদান বজায় রেখে, পারস্পরিক
রাজনৈতিক আস্থা ও বাস্তব সহযোগিতা জোরদার করে, সুষ্ঠুভাবে মতবিরোধ মোকাবিলা করে দু’দেশের সম্পর্ককে অব্যাহতভাবে স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়নের দিকে এগিয়ে নিতে চায় চীন।

চীন-ভারত সীমান্ত সমস্যা সংক্রান্ত বিশেষ প্রতিনিধিদের বৈঠকটি হচ্ছে দু’দেশের সীমান্ত আলোচনার উচ্চ পর্যায়ের মাধ্যম। গত বছরের ডিসেম্বরে, চীন-ভারত সীমান্ত সমস্যা বিশেষ প্রতিনিধিদের ২৩তম বৈঠক বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। এতে দু’দেশের সীমানা নির্ধারণ আলোচনা, সীমানা নিয়ন্ত্রণ, ব্যবস্থা নির্মাণ, সীমান্ত বিনিময় ও সহযোগিতাসহ একাধিক মতৈক্য হয়েছে। এ বছর থেকে, দু’পক্ষ কূটনেতিক যোগাযোগ বজায় রেখে ইতিবাচকভাবে উল্লেখিত বিষয়ে মতৈক্য বাস্তবায়নে কাজ করে আসছে।

এবারের বৈঠক সম্পর্কে তিনি জানান, আগের মতৈক্যের ভিত্তিতে ইতিবাচক ও গঠনমূলক মনোভাব নিয়ে, চীন ভারতের সঙ্গে একযোগে অব্যাহতভাবে উল্লেখিত খাতে গভীর মতবিনিময় করা এবং একযোগে সীমান্ত অঞ্চলের টেকসই শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চায়।

ভারত থাকার সময়ে ওয়াং ই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়সঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিন্ন উদ্বেগের সমস্যা নিয়ে গভীরভাবে মতবিনিময় করবেন বলে চীনা মুখপাত্র উল্লেখ করেছেন।

সূত্র:আকাশ-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD