রাশিয়ার মস্কোর পার্শ্ববর্তী রিয়াজান অঞ্চলের একটি গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ১৩০ জন। শনিবার রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে কারখানার ভবনের ধ্বংসস্তূপ ও ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণটি একটি গানপাউডার ও গোলাবারুদ উৎপাদনকারী কারখানায় ঘটে।
এর আগে ২০২১ সালে একই কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১৭ জন প্রাণ হারিয়েছিলেন।
ঘটনার পর রিয়াজান অঞ্চলে এক দিনের শোক ঘোষণা করা হয়েছে। আঞ্চলিক গভর্নর পাভেল মালকভ টেলিগ্রামে জানান, শোক প্রকাশে পুরো অঞ্চলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
সূত্র: রয়টার্স, মস্কো টাইমস, এএফপি।