শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

ধর্মঘটে এয়ার কানাডার সব ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে লাখো যাত্রী

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিতে কেবিন ক্রুদের ডাকা ধর্মঘটের জেরে কানাডার জাতীয় বিমানসংস্থা এয়ার কানাডা তাদের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। প্রতিদিন প্রায় ১ লাখ ৩০ হাজার যাত্রী এ সিদ্ধান্তে ভোগান্তির মুখে পড়ছেন।

ধর্মঘটের ফলে এয়ার কানাডার সহযোগী বাজেট সংস্থা এয়ার কানাডা রুজ-এর ফ্লাইটও বন্ধ হয়ে গেছে। তবে এয়ার কানাডা জ্যাজ, এয়ার কানাডা এক্সপ্রেস ও পিএএল এয়ারলাইনসের ফ্লাইট এ ধর্মঘটে প্রভাবিত হবে না।

শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৫৮ মিনিটে ধর্মঘট শুরু হয়। এর আগেই এয়ার কানাডা ফ্লাইট পরিচালনা সীমিত করে দেয়। কোম্পানির হিসাবে প্রতিদিন গড়ে ৫০০টিরও বেশি ফ্লাইট বাতিল হচ্ছে।

কেবিন ক্রুরা অভিযোগ করেছেন, ফ্লাইট চলাকালে পারিশ্রমিক পেলেও যাত্রী ওঠানামা, প্রস্তুতি কিংবা বিমানে সহায়তার সময় কোনো বেতন দেওয়া হয় না। শ্রমিক সংগঠন কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (CUPE) জানিয়েছে, প্রস্তাবিত চার বছরের চুক্তিতে ৩৮ শতাংশ বেতন বৃদ্ধি বাজারদর ও ন্যূনতম মজুরির তুলনায় অপ্রতুল।

চলতি মাসের শুরুতে ইউনিয়নের ৯৯.৭ শতাংশ সদস্য ধর্মঘটের পক্ষে ভোট দেন, যা শ্রমিক অসন্তোষের গভীরতা তুলে ধরে।

এদিকে কানাডার কর্মসংস্থানমন্ত্রী প্যাটি হাজডু উভয় পক্ষকে আবারও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। তার ভাষ্য, এয়ার কানাডা সরকারের সহায়তায় মধ্যস্থতা বা সালিসির প্রস্তাব দিয়েছে। তবে ইউনিয়নের অভিযোগ, আট মাসের আলোচনার পরও এয়ার কানাডা একতরফাভাবে সরকারের নির্ধারিত সালিসি প্রক্রিয়ায় যেতে চাইছে।

প্রতিষ্ঠানটি যাত্রীদের অনুরোধ করেছে বিকল্প এয়ারলাইনসের সঙ্গে সরাসরি যোগাযোগ না করতে এবং বিমানবন্দরে না যেতে। সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশও করেছে তারা।

বিশ্বের ১৮০টিরও বেশি শহরে ফ্লাইট পরিচালনাকারী এয়ার কানাডার এ সংকট কেবল দেশের অভ্যন্তরে নয়, আন্তর্জাতিক যোগাযোগেও বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD