শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

উত্তর পাকিস্তানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৩২১

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

উত্তর পাকিস্তানে টানা ভারি বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩২১ জনে দাঁড়িয়েছে। গত ৪৮ ঘণ্টায় প্রাণ হারানোদের মধ্যে ১৫ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯ জন এবং গিলগিত-বালতিস্তানে পাঁচজন নিহত হয়েছেন। খারাপ আবহাওয়ার কারণে শুক্রবার একটি সরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ আরও পাঁচজন প্রাণ হারান।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশে ৩০৭ জন মারা গেছেন। অধিকাংশই আকস্মিক বন্যা ও বাড়িঘর ধসে প্রাণ হারিয়েছেন বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে প্রায় দুই হাজার উদ্ধারকর্মী নয়টি জেলায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে টানা বৃষ্টিপাত, ভূমিধস এবং সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় কাজ ব্যাহত হচ্ছে।

উদ্ধার সংস্থার মুখপাত্র বিলাল আহমেদ ফয়েজি জানান, দুর্গম এলাকায় ত্রাণ সরবরাহ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ভারী যন্ত্রপাতি ও অ্যাম্বুল্যান্স নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। অনেক এলাকায় সড়ক বন্ধ থাকায় উদ্ধারকর্মীরা হেঁটে কাজ চালিয়ে যাচ্ছেন। জীবিতদের সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও অনেকে স্বজনদের খুঁজে না পেয়ে সেখানে অবস্থান করছেন।

খাইবার পাখতুনখোয়া সরকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছয়টি পাহাড়ি জেলা—বুনের, বাজউর, সোয়াত, শাংলা, মানসেহরা ও বাত্তাগ্রামকে দুর্যোগাক্রান্ত এলাকা ঘোষণা করেছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর উত্তর-পশ্চিম পাকিস্তানে আরও ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে।

জাতীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ তায়্যব শাহ বলেন, এ বছর বর্ষা স্বাভাবিক সময়ের তুলনায় আগে শুরু হয়ে দেরিতে শেষ হবে। আগামী ১৫ দিনে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে।

প্রত্যক্ষদর্শী বুনের জেলার বাসিন্দা আজিজুল্লাহ বলেন, “হঠাৎ পাহাড় ধসে পড়ার মতো শব্দ শুনলাম। চারপাশ কাঁপছিল, পানি এত জোরে প্রবাহিত হচ্ছিল যে মনে হচ্ছিল মৃত্যুই সামনে দাঁড়িয়ে আছে।”

উল্লেখ্য, চলতি বর্ষায় জুন থেকে পাকিস্তানজুড়ে এখন পর্যন্ত ৬০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। শুধু জুলাই মাসেই পাঞ্জাবে আগের বছরের তুলনায় ৭৩ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেখানে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে।

সূত্র: এএফপি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD