শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

৩.৯১ ট্রিলিয়ন ইউয়ান বাণিজ্যে জুলাই মাসে নতুন উচ্চতায় চীন

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

জুলাই মাসে চীনের অর্থনীতি স্থিতিশীল ও প্রগতিশীল উন্নয়ন ধারা বজায় রেখেছিল, উৎপাদন চাহিদা বৃদ্ধি অব্যাহত ছিল, কর্মসংস্থান ও পণ্যের দাম স্থিতিশীল ও নতুন মানের উৎপাদন শক্তি শক্তিশালী হয়েছে, উচ্চমানের উন্নয়ন নতুন ফলাফল অর্জন করেছে । চীনা জাতীয় পরিসংখ্যান ব্যুরো আজ (শুক্রবার) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে।

জুলাই মাসে শিল্প উৎপাদন দ্রুত বৃদ্ধি পেয়েছে, দেশব্যাপী নির্ধারিত আকারের উপরে শিল্প প্রতিষ্ঠানের অতিরিক্ত মূল্য আগের বছরের একই সময়ের চেয়ে ৫.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, সরঞ্জাম তৈরির অতিরিক্ত মূল্য ৮.৪ শতাংশ বেড়েছে, উচ্চ প্রযুক্তিগত উৎপাদনের অতিরিক্ত মূল্য ৯.৩ শতাংশ বেড়েছে।

জাতীয় পরিষেবা শিল্প উৎপাদন সূচক গত বছরে জুলাই মাসের চেয়ে ৫.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তথ্য সঞ্চালন, সফ্টওয়্যার, ও তথ্য প্রযুক্তি পরিষেবা, অর্থ, লিজিং এবং বাণিজ্যিক পরিষেবা উৎপাদন সূচক যথাক্রমে ১১.৯, ৮.৭ ও ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাজার বিক্রয় বৃদ্ধি পেতে থাকে এবং স্থায়ী সম্পদ বিনিয়োগ প্রসারিত হতে থাকে। জুলাই মাসে ভোগ্যপণ্যের মোট খুচরা বিক্রয় পরিমাণ ৩৮৭.৮ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা আগের বছরের জুলাই মাসের চেয়ে ৩.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশব্যাপী স্থায়ী সম্পদ বিনিয়োগের (কৃষকদের ছাড়া) পরিমাণ ২৮.৮২২৯ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১.৬ শতাংশ বেড়েছে। রিয়েল এস্টেট উন্নয়ন বিনিয়োগ ছাড়া স্থায়ী সম্পদ বিনিয়োগ ৫.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

জুলাই মাসে পণ্য আমদানি ও রপ্তানির মোট মূল্য ৩.৯১ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে রপ্তানির পরিমাণ ২.৩ ট্রিলিয়ন ইউয়ান, আমদানির পরিমাণ ১.৬ ট্রিলিয়ন ইউয়ান, যা যথাক্রমে ৮ ও ৪.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

জুলাই মাসে জাতীয় নগর জরিপকৃত বেকারত্বের হার ৫.২ শতাংশ, যা আগের মাসের চেয়ে ০.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভোক্তা মূল্যসূচক (সিপিআই) আগের বছরের একই সময়ের মতোই, আগের মাসের চেয়ে ০.৪ শতাংশ বেড়েছে।

চীনা জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র ফু লিং হুই বলেন, সামগ্রিকভাবে, জুলাই মাসে সামষ্টিক অর্থনৈতিক নীতিগুলো কার্যকর ছিল, জাতীয় অর্থনীতি জটিল ও অস্থির বহিরাগত পরিবেশ ও দেশের চরম আবহাওয়ার প্রতিকূল প্রভাব কাটিয়ে উঠেছে, স্থিতিশীল ও প্রগতিশীল উন্নয়ন ধারা বজায় রেখেছে, শক্তিশালী স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তি প্রদর্শন করেছে। একই সময় বহিরাগত পরিবেশ জটিল ও গুরুতর, অর্থনৈতিক উন্নয়ন অনেক ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে।

সূত্র: তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD