ভারতে বর্ষণের কারণে কাশ্মীরের হিমালয় এলাকায় এক পাহাড়ি গ্রামে ভয়াবহ বন্যা ঘটেছে, যার ফলে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং ৩৫ জন আহত হয়েছেন।
কিশতওয়ার জেলার জেলা প্রশাসক পঙ্কজ কুমার শর্মা বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএফপিকে জানান, এ পর্যন্ত ৩৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, সম্ভাব্যভাবে আরও মরদেহ পাওয়া যেতে পারে।
জম্মু ও কাশ্মীরের কেন্দ্রীয় মন্ত্রী ও উধমপুরের সংসদ সদস্য জিতেন্দ্র সিং জানান, বিরোধীদলীয় নেতা এবং স্থানীয় বিধায়ক সুনীল কুমার শর্মা তাঁকে এই ভয়াবহ বর্ষণের খবর জানানোর পর তিনি জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বলেন, এটি অত্যন্ত ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি, যা বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে।
লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করতে পুলিশ, সেনাবাহিনী এবং দুর্যোগ প্রতিরোধ সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, কিশতওয়ারে এই মেঘভাঙার ঘটনায় গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারদের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
সূত্র: এএফপি, এনডিটিভি।