শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

সীমান্ত বাণিজ্য চালুর পরিকল্পনায় ভারত-চীন

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ভারত ও চীনের মধ্যে সীমান্ত বাণিজ্য পাঁচ বছর ধরে স্থগিত থাকার পর পুনরায় চালু করার উদ্যোগ নিচ্ছে উভয় দেশ । ২০২০ সালে সীমান্ত সংঘর্ষের পর উভয় দেশের মধ্যে এই বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে যায়। খবর ডনের।

বৃহস্পতিবার পাকিস্তানের গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, বর্তমানে দুই দেশ এ বাণিজ্য পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা চালাচ্ছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামী সোমবার নয়াদিল্লিতে সফর করবেন। এর আগে জুলাই মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামণিয়াম জয়শঙ্কর বেইজিং সফর করেছিলেন। এসব বৈঠককে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তি ভারধন সিং সংসদে জানান, সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করার আলোচনা চলছে, তবে এখনও কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত বাণিজ্য উভয় দেশের সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুনরায় চালু হলে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হবে।

বিশ্লেষকদের মতে ,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ব্যবস্থার ফলে সৃষ্ট বৈশ্বিক বাণিজ্য এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে আটকে দেশগুলি সম্পর্ক পুনরুদ্ধারের দিকে এগিয়ে গেছে। এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক সহযোগিতা নয়, বরং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় মজবুত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD