শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

তেলআবিবে লাখো মানুষের বিক্ষোভ: গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির দাবি

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

শনিবার রাতে ইসরাইলের তেলআবিবে হাজার হাজার মানুষ গাজার সামরিক অভিযান বন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ইসরাইল সরকারের প্রতি চাপ দিয়েছেন অবিলম্বে যুদ্ধ থামিয়ে মানবিক সংকট নিরসনে উদ্যোগ নিতে।

এই বিক্ষোভ আয়োজিত হয় একদিন পর, যখন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা দখলের একটি নতুন পরিকল্পনা ঘোষণা করেন। দ্য গার্ডিয়ানের খবরে জানানো হয়েছে, অন্তত এক লাখ মানুষ এতে অংশ নেয়।

গাজার নিহত জিম্মির স্বজন শাহার মোর জাহিরো এক সাক্ষাৎকারে বলেছেন, “আমরা প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সতর্ক করছি—যদি গাজায় হামলা চালানো হয় এবং জিম্মিরা মারা যায়, তাহলে নির্বাচনী প্রচারণা সহ সব সময় ও স্থানে তার পিছু ছাড়ব না।”

অন্যদিকে, জিম্মি ওমরি মিরানের স্ত্রী লিশায় মিরান লাভি বলেন, “এই সিদ্ধান্ত শুধুমাত্র সামরিক নয়, এটি আমাদের প্রিয়জনদের জন্য মৃত্যুও ডেকে আনতে পারে।” তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যুদ্ধবিরতির জন্য হস্তক্ষেপের আহ্বান জানান।

গত শুক্রবার, নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা গাজা দখলের একটি পরিকল্পনা অনুমোদন করেন, যা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনার মুখে পড়েছে।

আন্তর্জাতিক শক্তি এবং ইসরাইলের কিছু মিত্র দেশ জিম্মিদের মুক্তি এবং গাজার মানবিক পরিস্থিতি উন্নয়নের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে নেতানিয়াহু তার অবস্থানে দৃঢ় রয়েছেন।

হামাসের হাতে আটক ২৫১ জন জিম্মির মধ্যে সেনাবাহিনী জানিয়েছে, ৪৯ জন এখনও গাজায় বন্দী এবং ২৭ জন ইতোমধ্যে মারা গেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD