শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির উদ্যোগে তুরস্কের সমর্থন: ইউরোপে বাড়ছে মানবিক জাগরণ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোর সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। একটি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’-কে তিনি বলেন, “ফ্রান্স ও ব্রিটেনসহ ইউরোপ থেকে আসা মানবিক প্রতিক্রিয়াগুলো আমরা অত্যন্ত মূল্যবান বলে মনে করি। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির প্রতি যেকোনো ইতিবাচক পদক্ষেপকে তুরস্ক সমর্থন করে।”

গাজার মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে এরদোগান বলেন, “যেখানে শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, খাদ্য খুঁজতে গিয়ে সাধারণ মানুষ গুলিবিদ্ধ হচ্ছে— এমন ভয়াবহতার মুখে নিরব থাকা সম্ভব নয়।”

সম্প্রতি পর্তুগাল ঘোষণা দিয়েছে, তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, নিউইয়র্কে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম উচ্চ-পর্যায়ের সপ্তাহে এই স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।

এদিকে, কানাডাও একই ধরনের উদ্যোগ নিচ্ছে। দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, ফিলিস্তিনের মানবিক পরিস্থিতি চরমে পৌঁছেছে। তবে স্বীকৃতি দেওয়ার আগে কিছু শর্ত পূরণের ওপর গুরুত্ব দিচ্ছে কানাডা—এর মধ্যে রয়েছে ফিলিস্তিনি শাসনব্যবস্থায় সংস্কার, হামাসকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ দেওয়া এবং নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি।

এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনার কথা জানান, যদিও দু’দেশই কিছু নির্দিষ্ট শর্তের কথা উল্লেখ করেছে।

বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে প্রায় ১৫০টি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD