শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

কূটনৈতিক সম্পর্কের ৭ দশক: ভ্রাতৃসুলভ বন্ধন উদযাপন করল চীন ও নেপাল

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫

১লা আগস্ট (শুক্রবার) চীন ও নেপালের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল পরস্পরকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠান।

সি চিন পিং তাঁর বার্তায় বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৭০ বছরে, আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যেই, দু’দেশ সবসময় পরস্পরকে সম্মান করেছে, পারস্পরিক উপকারিতামূলক ক্ষেত্রে সহযোগিতা করেছে, এবং ভিন্ন সামাজিক ব্যবস্থা ও বড়-ছোট দেশের মধ্যে সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছে।

সি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও নেপালের সম্পর্ক সুষ্ঠু ও স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে, পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়ছে, যৌথভাবে বেল্ড অ্যান্ড রোড উদ্যোগ নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতাও দিন দিন বাড়ছে। দু’দেশের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কও অব্যাহতভাবে জোরদার হচ্ছে।

সি চিন পিং আরও বলেন, “আমি প্রেসিডেন্ট পৌডেলের সাথে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীর সুযোগে, ঐতিহ্যগত মৈত্রী বাড়াতে, বিভিন্ন ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা জোরদার করতে, আঞ্চলিক শান্তি ও উন্নয়নে অবদান রাখতে ইচ্ছুক।”

নেপালের প্রেসিডেন্ট পৌডেল তাঁর বার্তায় বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৭০ বছরে, নেপাল ও চীন ধারাবাহিকভাবে পারস্পরিক আস্থা ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখেছে এবং দু’দেশের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। চীন নেপালের বিশ্বস্ত প্রতিবেশী ও উন্নয়নের অংশীদার। নেপালের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী সমর্থন এবং তার সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নেপাল।
তিনি আরও বলেন, নেপাল দৃঢ়ভাবে ‘এক-চীন নীতি’ মেনে চলে এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করতে এবং অভিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির নীতি বাস্তবায়নের জন্য চীনের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য উন্মুখ।

একই দিনে, চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং নেপালের প্রধানমন্ত্রী প্রসাদ শর্মা অলিও শুভেচ্ছাবার্তা বিনিময় করেন।

সূত্র:শুয়েই-আলিম-শিশির,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD