শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ২০২৫ শুরু শাংহাইয়ে

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

‘বুদ্ধিমান যুগ, বৈশ্বিক সহযোগিতা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে, ২০২৫ সালের বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন চীনের শাংহাইয়ে শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে, ‘গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনোভেশন অ্যান্ড গভর্নেন্স সেন্টার’ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

সম্মেলনে প্রথমবারের মতো, ‘একাডেমিক সাফল্য, সফ্টওয়্যার এবং হার্ডওয়্যারের সমন্বয়, এবং বৈশ্বিক শাসন’- এই তিনটি মূল বিষয়ের ওপর আলোকপাত করা হবে।
এ ছাড়াও সম্মেলনে, ‘চীনের স্মার্ট ওয়ার্ল্ড (২০২৫)’ কেস কালেকশন, ‘আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ওপেন সোর্স সহযোগিতা উদ্যোগ’, চীনা জাতীয় প্রাথমিক সতর্কতা কর্মসূচি ‘মাচু’, এবং ‘কৃত্রিম বুদ্ধিমত্তা গ্লোবাল গভর্নেন্স অ্যাকশন প্ল্যান’ প্রস্তাব উপস্থাপন করা হয়।

সম্মেলনের প্রদর্শনী-এলাকা প্রথমবারের মতো ৭০ হাজার বর্গমিটার ছাড়িয়ে গেছে; ৮০০টিরও বেশি কোম্পানি প্রদর্শনীতে অংশগ্রহণ করছে; ৩ সহস্রাধিক অত্যাধুনিক প্রদর্শনী এবং শতাধিক নতুন পণ্য এতে প্রদর্শন করা হচ্ছে।

সারা বিশ্ব থেকে বারো শতাধিক অতিথি সম্মেলনে অংশগ্রহণ করছেন, যাদের মধ্যে ১২ জন টুরিং পুরষ্কারপ্রাপ্ত ও নোবেল পুরষ্কার বিজয়ী রয়েছেন।

সম্মেলন চলাকালে, বেশ কয়েকটি ফোরাম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ৩০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে অতিথিরা সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং যৌথভাবে বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের জন্য একটি পরিকল্পনা তৈরি করবেন।
এবারের সম্মেলনে পাঁচটি প্রধান বিভাগ রয়েছে: সম্মেলন ফোরাম, প্রদর্শনী, প্রতিযোগিতা ও পুরষ্কার, প্রয়োগের অভিজ্ঞতা এবং উদ্ভাবনের ইনকিউবেশন। সূত্র: জিনিয়া-আলিম-ফেই,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD