শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

তিউনিশিয়া থেকে ১৯ বাংলাদেশি নাগরিকের স্বেচ্ছা প্রত্যাবাসন সম্পন্ন

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ সহযোগিতায় তিউনিশিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরে এসেছেন ১৯ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক। আজ সকাল ০৮:৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের EK-582 ফ্লাইটযোগে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

উল্লেখ্য, এসব নাগরিক ইউরোপে পাড়ি জমাতে সমুদ্রপথে অবৈধভাবে যাত্রা শুরু করেন এবং মানবপাচারকারীদের প্ররোচনায় তিউনিশিয়ায় অনুপ্রবেশ করেন। অনেকে সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হন।

দেশে ফিরে আসার পর বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা তাদের স্বাগত জানান। কর্তৃপক্ষ তাদেরকে অনুরোধ জানান, ভয়ংকর ও অনিশ্চিত এই অভিজ্ঞতা যেন আর কেউ গ্রহণ না করে, সে জন্য জনসচেতনতামূলক বার্তা হিসেবে তাদের অভিজ্ঞতা সমাজে ছড়িয়ে দিতে।

প্রত্যাবাসিতদের প্রত্যেককে আইওএম-এর পক্ষ থেকে ছয় হাজার টাকা নগদ সহায়তা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী আবাসনের ব্যবস্থা প্রদান করা হয়।

এদিকে, তিউনিশিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক অন্যান্য বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD