পাঁচ বছর পর গত ২২ জুলাই (মঙ্গলবার), চীনা নাগরিকদের পর্যটন ভিসা প্রদান পুনরায় শুরু করে ভারত। গতকাল (বুধবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন এ প্রসঙ্গে বলেন, চীন দু’দেশের মধ্যে জনগণের বিনিময়ের সুবিধার স্তর ক্রমাগত উন্নত করার জন্য ভারতের সাথে যোগাযোগ এবং পরামর্শ বজায় রাখতে ইচ্ছুক।
তিনি বলেন, নয়াদিল্লির এই ইতিবাচক পদক্ষেপ লক্ষ্য করেছে বেইজিং। দু’দেশের জনগণের মধ্যে বিনিময়ের সুবিধা বৃদ্ধি করা সকল পক্ষের সাধারণ স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
সূত্র : রুবি-হাশিম-লাবণ্য,চায়না মিডিয়া গ্রুপ।