শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

২০২৫ সালের প্রথমার্ধে বেসামরিক বিমান খাতে চীনের দুর্দান্ত উত্থান

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

চীনের বেসামরিক বিমান পরিবহন প্রশাসনের সূত্র থেকে ২২ জুলাই জানা গেছে যে, চলতি বছরের প্রথমার্ধে, দেশের বেসামরিক বিমান পরিবহন শিল্প মোট ৩৭০ মিলিয়ন যাত্রী এবং ৪.৭৮৪ মিলিয়ন টন পণ্যসম্ভার ও ডাক পরিবহন সম্পন্ন করেছে, যা যথাক্রমে গত বছরের অনুরূপ সময়ের চেয়ে ৬ শতাংশ এবং ১৪.৬ শতাংশ বেশি। এটি বেসামরিক বিমান পরিবহনের মাত্রাকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে।

একই দিনে, চীনের বেসামরিক বিমান পরিবহন প্রশাসনের উদ্যোগে একটি জাতীয় মধ্য-বর্ষের কর্ম টেলিকনফারেন্সে সংস্থাটির পরিচালক সোং চি ইয়োং বলেন যে, বছরের প্রথমার্ধে ফ্লাইটের পরিমাণ ৫.৬ শতাংশ বৃদ্ধির সাথে সাথে, সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিও স্থিতিশীল রয়েছে।

তিনি আরো বলেন, বছরের প্রথমার্ধে, আন্তর্জাতিক যাত্রী পরিবহন রুটে ১২৩টি নেট বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক যাত্রী পরিবহনের পরিমাণ গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ২৮.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে; দেশীয় এবং আন্তর্জাতিক কার্গো ও ডাক পরিবহনের পরিমাণ গত বছরের অনুরূপ সময়ের তুলনায় যথাক্রমে ৮.৯ শতাংশ এবং ২৩.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ১৬টি নতুন আন্তর্জাতিক কার্গো রুট যুক্ত করা হয়েছে।
সোং আরো বলেন, বছরের প্রথমার্ধে ঐতিহ্যবাহী সাধারণ বিমান চলাচল ৫ লাখ ৭০ হাজার ঘন্টা সম্পন্ন করেছে, বাস্তব নামে নিবন্ধিত ড্রোনের সংখ্যা ২৭ লাখ ২৬ হাজার ছাড়িয়ে গেছে এবং মোট ফ্লাইট ঘন্টা ছিল ২৪.৪৭ মিলিয়ন, যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ১৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সাধারণ বিমান চলাচল এবং নিম্ন-উচ্চতার অর্থনীতি নিরাপদে ও সুশৃঙ্খলভাবে বিকশিত হচ্ছে বলেও জানান তিনি।

সূত্র: লিলি-হাশিম-তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD