১৬ই জুলাই,(বুধবার) তৃতীয় চীন আন্তর্জাতিক সরবরাহ-শৃঙ্খল এক্সপো উদ্বোধন করা হয়েছে। এদিন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, এই এক্সপো বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠানের জন্য সম্পদ ও প্রযুক্ত ভাগাভাগির করার একটি বড় প্ল্যাটফর্ম।
৬৫১টি চীনা ও বিদেশী শিল্পপ্রতিষ্ঠান এক্সপোতে অংশগ্রহণ করছে। এবারের এক্সপোতে প্রথমবারের মতো উদ্ভাবনী চেইন বিশেষ এলাকা স্থাপন করা হয়েছে।
মুখপাত্র লিন বলেন, সম্প্রতি প্রকাশিত তথ্য অনুসারে, এই বছরের প্রথমার্ধে চীনের পণ্য আমদানি ও রপ্তানির পরিমাণ ২১ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে, যা একটি নতুন রেকর্ড।
সূত্র: ওয়াং হাইমান-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।