শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: প্রস্তুতি শেষ করার নির্দেশ বিমানমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে রাষ্ট্রদূত সঞ্চিতা হক সম্পাদকীয় :পাহাড় থেকে সাগর, মানবপাচারকারীদের দৌরাত্ম্য ও রাষ্ট্রের চরম ব্যর্থতা আগামী সপ্তাহে চীনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং সামরিকবাদ পুনরুজ্জীবিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে মাও নিংয়ের বৈশ্বিক ঐক্যের ডাক 

এক্স-এর প্রধান নির্বাহীর পদত্যাগ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিন্ডা ইয়াকারিনো হঠাৎ পদত্যাগ করেছেন। বুধবার তিনি এ সিদ্ধান্তের ঘোষণা দেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইয়াকারিনোর পদত্যাগের সিদ্ধান্ত অনেকটাই অপ্রত্যাশিতভাবে এসেছে।

সম্প্রতি ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছেন। এ ছাড়া মাস্কের ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বিক্রি কমে যাওয়ায়ও তিনি চাপে রয়েছেন। এমন পরিস্থিতিতে ইয়াকারিনোর পদত্যাগ প্রতিষ্ঠানটির জন্য নতুন করে অনিশ্চয়তা তৈরি করল। তবে পদত্যাগের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ জানাননি ইয়াকারিনো। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে এক্স বা ইয়াকারিনো কোনো মন্তব্য করেননি।

ইলন মাস্ক ২০২৩ সালে ৪৪ বিলিয়ন ডলারে এক্স কিনে নেওয়ার পর প্রতিষ্ঠানটি নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নেন। তখনই ইয়াকারিনো এক্স-এর সিইও হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি কমকাস্টের এনবিসি ইউনিভার্সালে বিজ্ঞাপন খাতের আধুনিকায়নে দীর্ঘদিন কাজ করেছেন।

মাস্কের মালিকানাধীন এক্স বর্তমানে বিপুল ঋণের বোঝা বহন করছে। দায়িত্বে থাকাকালে মাস্কের নানা বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে ইয়াকারিনোকে একাধিকবার বিব্রতকর পরিস্থিতি সামলাতে হয়েছে। এর মধ্যে ২০২৩ সালের শেষের দিকে ইহুদি-বিরোধী ষড়যন্ত্র তত্ত্বে মাস্কের প্রকাশ্য সমর্থনও উল্লেখযোগ্য।

পরবর্তীতে এক্স একাধিক বিজ্ঞাপনদাতা ও একটি বিজ্ঞাপনী সংস্থার বিরুদ্ধে বিজ্ঞাপন অর্থ সরিয়ে নেওয়ার অভিযোগে মামলাও করে। চলতি বছরের মার্চে মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক স্টার্টআপ এক্সএআই পুরো এক্স প্ল্যাটফর্মটি ৩৩ বিলিয়ন ডলারের অল-স্টক চুক্তিতে অধিগ্রহণ করে।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD