শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: প্রস্তুতি শেষ করার নির্দেশ বিমানমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে রাষ্ট্রদূত সঞ্চিতা হক সম্পাদকীয় :পাহাড় থেকে সাগর, মানবপাচারকারীদের দৌরাত্ম্য ও রাষ্ট্রের চরম ব্যর্থতা আগামী সপ্তাহে চীনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং সামরিকবাদ পুনরুজ্জীবিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে মাও নিংয়ের বৈশ্বিক ঐক্যের ডাক 

ইসরায়েলবিরোধী মন্তব্যে জাতিসংঘ দূতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব হওয়ায় জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (স্থানীয় সময়) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, আলবানিজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে “রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ” চালাচ্ছেন।

আলবানিজ জাতিসংঘের অধীন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সংক্রান্ত বিশেষ দূতের দায়িত্বে রয়েছেন এবং ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের সমালোচনায় অন্যতম উচ্চকণ্ঠ। দীর্ঘদিন ধরে ইসরায়েলপন্থী মহল তাকে তার পদ থেকে অপসারণের দাবি জানিয়ে আসছে।

নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় আলবানিজ আল জাজিরাকে বলেন, “মাফিয়া স্টাইলের ভয়ভীতি প্রদর্শনের কৌশলের বিষয়ে কোনো মন্তব্য নেই। আমি সদস্যরাষ্ট্রগুলোকে গণহত্যা বন্ধ এবং দোষীদের শাস্তির বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দিতে ব্যস্ত—আর যাদের এতে লাভ হয়, তাদেরও।”

এর আগে বুধবার আলবানিজ ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেন, কারণ তারা যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD