শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: প্রস্তুতি শেষ করার নির্দেশ বিমানমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে রাষ্ট্রদূত সঞ্চিতা হক সম্পাদকীয় :পাহাড় থেকে সাগর, মানবপাচারকারীদের দৌরাত্ম্য ও রাষ্ট্রের চরম ব্যর্থতা আগামী সপ্তাহে চীনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং সামরিকবাদ পুনরুজ্জীবিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে মাও নিংয়ের বৈশ্বিক ঐক্যের ডাক 

ইরান ছেড়েছে সাড়ে ৪ লাখ আফগান : জাতিসংঘ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫

গত জুন মাসের শুরু থেকে প্রায় ৪ লাখ ৫০ হাজার আফগান ইরান থেকে তাদের দেশে ফিরেছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা সোমবার (৭ জুলাই) জানিয়েছে, ৬ জুলাইয়ের মধ্যে কাগজপত্রবিহীন বিদেশিদের দেশ ত্যাগের নির্দেশ দেওয়ার পর তারা চলে গেছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, ১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইরান থেকে ৪ লাখ ৪৯ হাজার ২১৮ জন আফগান ফিরে এসেছেন। আছাড়া চলতি বছর এখন পর্যন্ত মোট ৯ লাখ ৬ হাজার ৩২৬ জন আফগান ফিরেছেন।

জাতিসংঘ জানিয়েছে, গতকাল রোববার ফেরার সময়সীমা শেষ হওয়ার আগের দিনগুলোতে ইরান থেকে কয়েক হাজার আফগান সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়। এর ফলে সীমান্ত পয়েন্টগুলিতে ‘জরুরি’ পরিস্থিতির সৃষ্টি হয়।

মে মাসের শেষের দিকে ইরান বলেছিল, ৬ জুলাইয়ের মধ্যে অবৈধ আফগানদের দেশ ত্যাগ করতে হবে। যার ফলে সেখানে বসবাসকারী ছয় মিলিয়ন আফগানের মধ্যে চার মিলিয়ন লোকের ওপর এর প্রভাব পড়তে পারে।

ইউনিসেফের দেশীয় প্রতিনিধি তাজুদ্দিন ওয়েওয়ালে বলেছেন, এটি একটি ‘জরুরি’ পরিস্থিতি, যেখানে দেশটি ইতোমধ্যেই দীর্ঘস্থায়ী প্রত্যাবাসন সংকটের মুখোমুখি। তার ওপর এই বছর ঐতিহ্যবাহী আশ্রয়দাতা ইরান এবং পাকিস্তান থেকে ১৪ লাখ আফগান ফিরে এসেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD