শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: প্রস্তুতি শেষ করার নির্দেশ বিমানমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে রাষ্ট্রদূত সঞ্চিতা হক সম্পাদকীয় :পাহাড় থেকে সাগর, মানবপাচারকারীদের দৌরাত্ম্য ও রাষ্ট্রের চরম ব্যর্থতা আগামী সপ্তাহে চীনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং সামরিকবাদ পুনরুজ্জীবিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে মাও নিংয়ের বৈশ্বিক ঐক্যের ডাক 

টেক্সাসে বন্যা : মৃত বেড়ে ৮২, নিখোঁজ ৪১

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: সোমবার, ৭ জুলাই, ২০২৫

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। গত শুক্রবারের এই বন্যায় আরো ৪১ জন নিখোঁজ রয়েছেন।

খবরে বলা হয়, মৃতদের মধ্যে ৬৮ জন কের কাউন্টির বাসিন্দা যার মধ্যে রয়েছে ২৮ জন শিশু। এছাড়া ট্র্যাভিস কাউন্টিতে ৬ জন, বারনেট কাউন্টিতে ৩ জন, কেন্ডাল কাউন্টিতে ২ জন, উইলিয়ামসন কাউন্টিতে ২ জন এবং টম গ্রিন কাউন্টিতে ১ জন মারা গেছেন।

কের কাউন্টি এলাকায় একটি খ্রিস্টান বালিকা শিবির ‘ক্যাম্প মিস্টিক’ অবস্থিত, যেটি ভয়াবহভাবে বন্যায় আক্রান্ত হয়। এখনো পর্যন্ত ওই ক্যাম্পের ১০ জন মেয়ে এবং একজন উপদেষ্টা নিখোঁজ রয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ওই এলাকায় আরো ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা উদ্ধার তৎপরতাকে ব্যাহত করতে পারে। ইতোমধ্যে উদ্ধারকারীরা কাদা ও ধ্বংসাবশেষের মধ্যে বিষধর সাপের সম্মুখীন হচ্ছেন।

বন্যার তিন দিন পর এটি এখন টেক্সাসের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ উদ্ধার অভিযান থেকে ধীরে ধীরে একটি মৃতদেহ পুনরুদ্ধার অভিযানে রূপ নিচ্ছে। কের কাউন্টিতে যারা উদ্ধার হয়েছেন, তাদের মধ্যে ১৮ জন প্রাপ্তবয়স্ক ও ১০ জন শিশুর এখনও আনুষ্ঠানিকভাবে পরিচয় নিশ্চিত করা হয়নি। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রবিবার এক বিবৃতিতে বলেন, প্রত্যেক নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে আমরা কোনো চেষ্টা বাকি রাখব না।

সূত্র: সিএনএন, বিবিসি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD