শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য: আইসিটি মন্ত্রী দুর্যোগ মোকাবিলা ও হিমালয়ের বাস্তুতন্ত্র রক্ষায় চীনের সঙ্গে কাজ করবে নেপাল উত্তর-পূর্ব এশিয়ায় জয়-জয় উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়ার আহ্বান ভূমিধসপ্রবণ নেপালে আবহাওয়া ও স্যাটেলাইটভিত্তিক সহায়তা জোরদার করেছে চীন মিয়ামি বিমানবন্দরে রানওয়ে অতিক্রম করে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ হরমুজ প্রণালিতে নৌ চলাচলে ব্যাঘাত, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁই রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্যাফে-স্কুল ও ত্রাণ কেন্দ্রে ইসরায়েলের বোমা হামলা, ৯৫ ফিলিস্তিনি নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

গাজা উপত্যকায় একটি ক্যাফে ও স্কুলসহ খাদ্য বিতরণ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া একটি হাসপাতালেও হামলা চালানো হয়েছে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন। খবর আল জাজিরা

গতকাল সোমবার গাজা শহর এবং এর উত্তর অঞ্চলে অন্তত ৬২ জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলার শিকার হয়েছেন।

এদিকে নতুন করে নিহত ৯৫ জনের মধ্যে উত্তরাঞ্চলীয় গাজা শহরের সমুদ্রের তীরে অবস্থিত আল বাকা ক্যাফেটেরিয়াতে ইসরায়েলি বোমা হামলায় ৩৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে সাংবাদিক ইসমাঈল আবু হাতাব, নারী ও শিশু রয়েছে। তারা ওই ক্যাফেতে জড়ো হয়েছিলেন।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ইসরায়েল তাদের যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালিয়েছে।

ইয়াইয়া শরীফ বলেন, ‘আমরা মানুষের দেহগুলোকে ছিন্ন ভিন্ন অবস্থায় পেয়েছি, এই স্থানটি কোনো সংঘাতপূর্ণ এলাকা ছিল না। ছিল না কোনো রাজনৈতিক এবং সামরিক স্থান। এখানে একটি জন্মদিন পালন উপলক্ষে শিশুসহ মানুষজন জড়ো হয়েছিল।’

বোমা হামলায় ক্যাফেটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে। আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, কোনো সতর্কতা ছাড়াই ক্যাফেতে হামলা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, এই এলাকাটি বাস্তুহারা এবং অসুস্থ মানুষের জন্য একটি আশ্রয় স্থল ছিল এবং রোদের তীব্র তাপ থেকে স্বস্তি পেতে এখানে এসেছিল। তবে ইসরায়েলের ভয়াবহ হামলায় অনেক মানুষ নিহত হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD