শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: প্রস্তুতি শেষ করার নির্দেশ বিমানমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে রাষ্ট্রদূত সঞ্চিতা হক সম্পাদকীয় :পাহাড় থেকে সাগর, মানবপাচারকারীদের দৌরাত্ম্য ও রাষ্ট্রের চরম ব্যর্থতা আগামী সপ্তাহে চীনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং সামরিকবাদ পুনরুজ্জীবিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে মাও নিংয়ের বৈশ্বিক ঐক্যের ডাক 

দক্ষিণ গাজায় বিস্ফোরণে নিহত ৭ ইসরায়েলি সেনা

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে চলমান সংঘর্ষে মঙ্গলবার (২৪ জুন) এক বিস্ফোরণে অন্তত সাতজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, ঘটনাটি ঘটে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনুস শহরে। ইসরায়েলি সেনাবাহিনী এ ঘটনায় নিহত ছয়জন সেনার নাম প্রকাশ করেছে। তবে সপ্তম সেনার পরিবারের সঙ্গে এখনও যোগাযোগ না হওয়ায় তার নাম গোপন রাখা হয়েছে। একইসঙ্গে, ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের আরো একজন সেনা সদস্য গাজার অন্য এক অঞ্চলে একটি পৃথক ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলেও জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এ বছরের শুরুতেও, জানুয়ারি ২০২৪-এ গাজায় একদিনেই অন্তত ২৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছিলেন। গাজায় চলমান সংঘর্ষে ইসরায়েলি সেনাবাহিনী প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়ছে, বিশেষ করে হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর স্থাপনা ধ্বংস ও টানেলগুলো উন্মোচন করার সময় বিস্ফোরণের মতো প্রাণঘাতী ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD