শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: প্রস্তুতি শেষ করার নির্দেশ বিমানমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে রাষ্ট্রদূত সঞ্চিতা হক সম্পাদকীয় :পাহাড় থেকে সাগর, মানবপাচারকারীদের দৌরাত্ম্য ও রাষ্ট্রের চরম ব্যর্থতা আগামী সপ্তাহে চীনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং সামরিকবাদ পুনরুজ্জীবিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে মাও নিংয়ের বৈশ্বিক ঐক্যের ডাক 

দক্ষিণ কোরিয়ায় ট্রেনচালককে করা হলো শ্রমমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫

বিশ্বকে এক অনন্য নজির দেখালো দক্ষিণ কোরিয়া। দেশটির নতুন সরকারের শ্রমমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এক ট্রেনচালককে। ঐতিহাসিক এই সিদ্ধান্তে দেশবাসীর প্রশংসায় ভাসছে দেশটির সরকার।

নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জে-মিয়ং এখন সরকার গঠন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এক্ষেত্রে বড় চমকই দেখিয়ে ট্রেনচালক কিম ইয়ং-হুনকে শ্রমমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। খবরে বলা হয়, গত সোমবার (২৩ জুন) দুপুরে প্রেসিডেন্ট যখন মন্ত্রিত্বের প্রস্তাব দিতে হুনকে ফোন করেন, হুন তখনও ট্রেন চালাচ্ছিলেন।

সোমবার প্রেসিডেন্টে কার্যালয়ে প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ কাং হুন-সিক এক ব্রিফিংয়ে ১১টি মন্ত্রণালয়ের জন্য নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে কোরিয়া রেলওয়ে কর্পোরেশনের বর্তমান রেলওয়ে ইঞ্জিনিয়ার এবং কোরিয়ান কনফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিম ইয়ং-হুনকে কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়।

প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আশা করি, তিনি (হুন) দুর্ঘটনা হ্রাস, হলুদ খাম আইন সংশোধনসহ ৪.৫ দিনের কর্মসপ্তাহ বাস্তবায়নসহ শ্রমজীবী মানুষের অধিকার শক্তিশালীকরণে ভূমিকা পালন করবেন।’

দক্ষিণ কোরিয়ায় ইতিহাসে এই প্রথম কোনো ট্রেনচালককে শ্রমমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হলো। ৫৭ বছর বয়সি ট্রেন চালক কিম ইয়ং-হুনের শ্রমিক সংগঠনের সংগঠক এক দশকের অভিজ্ঞতা রয়েছে। কিম হলেন কোরিয়ার বৃহত্তম শ্রমিক গোষ্ঠী কেসিটিইউ-এর সদস্য যা দেশটির প্রায় ১২ লাখ শ্রমিকের প্রতিনিধিত্ব করে এবং বিভিন্ন সময় শ্রমিকদের অধিকার রক্ষার্থে রক্ষণশীল সরকারের বিরুদ্ধে ধর্মঘটসহ অন্যান্য কর্মসূচি পালন করেছে।

কিমের শ্রমমন্ত্রী মনোনয়নের দিন আইটিএক্স সেমাউল ট্রেনের ১০০৮ নম্বর ট্রেনে চালক হিসেবে ছিলেন। ট্রেনটি দুপুর ১টা ১৪ মিটিটে বুসান স্টেশন থেকে ছেড়ে সিউল স্টেশনে সন্ধ্যা ৬ টা ১৫ মিটিটে পৌঁছায়। ওইদিন মাঝপথে হুন জানতে পারেন, তাকে দেশের শ্রমমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে।

প্রেসিডেন্ট মিয়ংয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হুন এক ফেসবুকে পোস্টে বলেন, ‘আমি এমন একটি সত্যিকারের কোরিয়া প্রজাতন্ত্রের জন্য যথাসাধ্য চেষ্টা করব যেখানে শ্রমকে সম্মান করা হবে।’

হুন কলেজ থেকে স্নাতক শেষ করার পর ১৯৯২ সালে কোরিয়া রেলরোড কর্পোরেশনে যোগদান করেন এবং রেলওয়ে ইঞ্জিনিয়ার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি ২০০০ সালে কোরিয়ান রেলরোড ওয়ার্কার্স ইউনিয়নের বুসান শাখার প্রধান হিসেবে শ্রমিক আন্দোলন শুরু করেন।

হুন ২০০৪ সালে কোরিয়ান রেলরোড ওয়ার্কার্স ইউনিয়নের চেয়ারম্যান এবং ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত কোরিয়ান কনফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৭ সালে জাস্টিস পার্টিতে (বর্তমানে ডেমোক্রেটিক লেবার পার্টি) যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD