শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: প্রস্তুতি শেষ করার নির্দেশ বিমানমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে রাষ্ট্রদূত সঞ্চিতা হক সম্পাদকীয় :পাহাড় থেকে সাগর, মানবপাচারকারীদের দৌরাত্ম্য ও রাষ্ট্রের চরম ব্যর্থতা আগামী সপ্তাহে চীনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং সামরিকবাদ পুনরুজ্জীবিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে মাও নিংয়ের বৈশ্বিক ঐক্যের ডাক 

কলম্বিয়ায় সাধারণ নাগরিকদের হাতে ৫৭ সেনা অপহরণ : পরিস্থিতি উদ্বেগজনক

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় বিরল ও চমকে দেওয়া এক ঘটনায় সাধারণ নাগরিকদের মাধ্যমে অন্তত ৫৭ জন সেনা সদস্য অপহৃত হয়েছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মিকাই ক্যানিয়ন এলাকায় সংঘটিত এ ঘটনা কলম্বিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বিবিসির এক প্রতিবেদনে দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে জানানো হয়, গত শনিবার ৩১ জন এবং রবিবার বাকিদের অপহরণ করা হয়। অপহরণে জড়িত ছিল দুই শতাধিক ব্যক্তি।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এই সাধারণ নাগরিকরা মূলত ২০১৬ সালের শান্তিচুক্তি থেকে বেরিয়ে আসা ফার্ক (FARC) বিদ্রোহীদের ভিন্নমতাবলম্বী একটি শাখার চাপেই এমন কাজ করতে বাধ্য হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল ফেদেরিকো আলবের্তো মেহিয়া এক ভিডিও বার্তায় নিশ্চিত করেন, অপহৃতদের মধ্যে রয়েছেন ৪ জন নন-কমিশনড অফিসার এবং ৫৩ জন সাধারণ সেনা। তাঁর ভাষ্য, “এই ঘটনাকে কোনোভাবে আটক বা আটকে রাখা বলা যায় না, এটা সোজাসুজি ‘অপহরণ’।”

স্থানীয় গণমাধ্যমগুলো মনে করছে, এই অপহরণের পেছনে থাকতে পারে ফার্কের বৃহত্তম ভিন্নমতাবলম্বী গোষ্ঠী ইএমসি (EMC)। যদিও গোষ্ঠীটি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

উল্লেখ্য, মিকাই ক্যানিয়ন এলাকা কোকেন উৎপাদনের জন্য berোপরিচিত এবং এটি একটি গুরুত্বপূর্ণ মাদক পাচার রুট। এখান থেকে প্রশান্ত মহাসাগর হয়ে অবৈধভাবে বিভিন্ন দেশে মাদক পাচার করা হয়। ফলে এ অঞ্চলটি দীর্ঘদিন ধরেই বিপ্লবী গোষ্ঠী ও অপরাধচক্রের নিয়ন্ত্রণে রয়ে গেছে, যা কলম্বিয়ার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ।

বিশ্লেষকরা বলছেন, সেনাবাহিনীর এতজন সদস্যকে একযোগে অপহরণের ঘটনা অত্যন্ত জঘন্য ও নজিরবিহীন, যা শুধু কলম্বিয়ার নিরাপত্তা ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করছে না, বরং শান্তিচুক্তির ভবিষ্যত নিয়েও নতুন করে শঙ্কা তৈরি করছে।

সূত্র: বিবিসি, স্থানীয় সংবাদমাধ্যম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD