তোমাকে পথের মাঝে কুড়িয়ে পেয়েছি
যে পথ আমাকে অজানা গন্তব্যের
দিকে নিয়ে যাচ্ছিল ।
দিকশুন্য সে পথে আমি দিশেহারা
ছিলাম, ছিলাম দীন দৈন্য ।
কুড়ানো সেই তুমি আমার পথে
আলো ছডিয়ে দিলে
আমি তৃষ্ণা মেটানোর আশায়
সেই আলো গায়ে জড়িয়ে নিলাম ।
আমি এখন, আকাশের তারার আলো
দেখতে পাই ——
জোনাকির আলো বাড়ান্দায় খুঁজে দেখি
ফুলের রং যে মধুর -তা ত ভুলেই গিয়েছিলাম ।
দিশেহারা এই আমি —-
তোমার বুকে মাথা দিয়ে
রাখি এখন একান্তেই—-
দেখতে চাইলে -তুমি দেখে নিও।।