শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

গোপালগঞ্জের কাশিয়ানী রাতইলের নায়েবুন্নেছা গার্লস হাই স্কুলে ৬৬ বছরেও লাগেনি কোন উন্নয়নের ছোঁয়া

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯

এম শিমুল খান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতইল নায়েবুন্নেছা গার্লস হাই স্কুলে দীর্ঘ ৬৬ বছরেও কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে।
এক একর তিন শতক জমির উপর ৭টি রুম বিশিষ্ট জরাজীর্ণ টিনের তৈরি একটি ঘরে এ বিদ্যালয়ের প্রায় ২০০ জন শিক্ষার্থী শিক্ষা গ্রহন করছে। মাঝে মাঝে কাঠ ও টিন ভেঙ্গে পড়ে দুর্ঘটনা কবলিত হয় শিক্ষার্থীরা। ৮ জন শিক্ষক রয়েছেন এ স্কুলটিতে। প্রতিবছর শতভাগ ফলাফল অর্জন করে আসছে এই বিদ্যালয়টি।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র ভক্ত (ভারপ্রাপ্ত) জানান, বিগত ৬৬ বছরে সরকারের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী যে বরাদ্দ রয়েছে তার তেমন কোন বরাদ্দ না পাওয়ায় বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বসার বেঞ্চ ও চেয়ার-টেবিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দো’চালা টিনের ঘর জরাজীর্ণ বিধায় বৃষ্টি আসলেই পানিতে ভিজতে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের। দরজা-জানালা সবই ভাঙ্গা। দেওয়ালটা অনেক দিন হয় ভেঙ্গে পড়ে আছে। টয়লেটের অবস্থা আরো করুন। রাস্তা থেকে খোলা মেলা সব দেখা যায়। ১৯৫৩ সালে আলহাজ খান বাহাদুর শামসুদ্দোহা কর্তৃক প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের সংস্কার করা খুবই জরুরী।
এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD