শিরোনাম :
বৈশ্বিক বাণিজ্য বিশ্লেষণে শক্তিশালী ভূমিকা নেবে বিএফটিআই: বাণিজ্যমন্ত্রী বন্যার্তদের সহায়তায় গাইবেন রুনা লায়লা, জাতীয় সম্মাননা দেবে শিল্পকলা একাডেমি আন্তঃবাহিনী সহযোগিতা জোরদারে মতবিনিময়, বিমান সদর দপ্তরে নৌবাহিনী প্রধান ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু, এক প্ল্যাটফর্মে মিলবে জেলা প্রশাসনের নানা সেবা শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখানোর ওপর জোর ববি হাজ্জাজের মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য

৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের জয়

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ৩ জুন, ২০২৬

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির পদে বিজয় অর্জন করে নতুন কূটনৈতিক মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। নিউইয়র্কে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকোরিসকে পরাজিত করে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৯০টি সদস্য রাষ্ট্র অংশ নেয়। এর মধ্যে বাংলাদেশ পায় ৯৯ ভোট, আর সাইপ্রাস পায় ৯১ ভোট। আট ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন ড. খলিলুর রহমান। তিনি আগামী সেপ্টেম্বর থেকে ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন।

নির্বাচনের পর ড. খলিলুর রহমান বলেন, তিনি সকল সদস্য রাষ্ট্রের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে চান এবং জাতিসংঘ সনদের মূলনীতি সমুন্নত রাখতে কাজ করবেন। বিশেষ করে ছোট ও স্বল্প সক্ষমতার প্রতিনিধিদলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

জাতিসংঘের আঞ্চলিক রোটেশন পদ্ধতি অনুযায়ী এবার সভাপতির পদটি এশিয়া-প্যাসিফিক গ্রুপের জন্য নির্ধারিত ছিল। এ নির্বাচনে শুরুতে ফিলিস্তিনও আগ্রহী থাকলেও পরে প্রার্থিতা প্রত্যাহার করে।

বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সীমিত সময়ের প্রচারণা সত্ত্বেও বিভিন্ন অঞ্চলের উল্লেখযোগ্য সংখ্যক দেশ বাংলাদেশের পক্ষে সমর্থন দেয়। ব্রাজিল, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, আলজেরিয়া ও গাম্বিয়াসহ বেশ কয়েকটি দেশ প্রকাশ্যে সমর্থন জানিয়েছিল।

এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ ৪০ বছর পর আবারও এই মর্যাদাপূর্ণ পদে বাংলাদেশের প্রতিনিধির নির্বাচিত হওয়াকে দেশের কূটনৈতিক অঙ্গনে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD