শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: প্রস্তুতি শেষ করার নির্দেশ বিমানমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে রাষ্ট্রদূত সঞ্চিতা হক সম্পাদকীয় :পাহাড় থেকে সাগর, মানবপাচারকারীদের দৌরাত্ম্য ও রাষ্ট্রের চরম ব্যর্থতা আগামী সপ্তাহে চীনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং সামরিকবাদ পুনরুজ্জীবিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে মাও নিংয়ের বৈশ্বিক ঐক্যের ডাক 

২ মাসের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সঙ্গে ৬০ দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। এমন তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভোররাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, “ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রয়োজনীয় শর্তে সম্মত হয়েছে। আমরা চাই, এই সময়ে সব পক্ষ মিলে স্থায়ীভাবে সংঘাতের অবসানে কাজ করুক।”

তিনি মধ্যস্থতাকারী কাতার ও মিসরের ভূমিকাও উল্লেখ করে বলেন, “শান্তি আনার জন্য তারা অনেক পরিশ্রম করেছে। এখন তাদের চূড়ান্ত প্রস্তাব উপস্থাপন করার কথা। আমি আশাবাদী, হামাস চুক্তি গ্রহণ করবে—কারণ এই সুযোগ হাতছাড়া হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

দীর্ঘ কয়েক মাস ধরেই ইসরায়েল ও হামাসের মধ্যে এ সাময়িক যুদ্ধবিরতির আলোচনা চলছিল। আলোচনার সূচনা হয় ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফের প্রস্তাবের মাধ্যমে। টাইমস অব ইসরায়েলের বরাতে জানা যায়, ট্রাম্প সম্ভবত সেই প্রস্তাবের দিকেই ইঙ্গিত করেছেন।

তবে আলোচনা এক পর্যায়ে স্থবির হয়ে পড়ে। মূল জটিলতা ছিল ইসরায়েলের দাবি—যুদ্ধে বিরতির পরও গাজায় নতুন করে হামলার অধিকার যেন তার বজায় থাকে। অন্যদিকে, হামাস বারবার জানিয়ে এসেছে, স্থায়ী যুদ্ধবির্তির নিশ্চয়তা না পেলে তারা কোনো অস্থায়ী চুক্তিতে যাবে না।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ট্রাম্প উভয়পক্ষকে সন্তুষ্ট রাখতে এবং যুদ্ধবিরতিকে কার্যকর করতে স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। মধ্যস্থতাকারী কাতার, মিসরসহ আরব দেশগুলো এখনও উভয়পক্ষের অবস্থান কাছাকাছি আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে দুই দিন আগেই ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, তিনি গাজায় যুদ্ধবিরতি চান। তার এ বক্তব্যের পর হোয়াইট হাউস থেকেও জানানো হয়, ট্রাম্প গাজায় চলমান হত্যাযজ্ঞের ইতি দেখতে চান এবং শান্তি স্থাপনকে অগ্রাধিকার দিচ্ছেন।

এই প্রেক্ষাপটে আগামী সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর যুদ্ধবিরতির জন্য চাপ বাড়াচ্ছে।

এই মুহূর্তে সারা বিশ্বের দৃষ্টি আটকে আছে-হামাস কি এই প্রস্তাবে সাড়া দেবে, নাকি মধ্যপ্রাচ্যে শান্তির নতুন কোনো পথ খুলে যেতে আরও অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD