শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

২৭ জুলাই থেকে পুনরায় চালু হচ্ছে ঢাকা-নারিতা ফ্লাইট

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬

প্রায় এক বছর বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।

সোমবার তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের ১ জুলাই থেকে বিভিন্ন বাণিজ্যিক ও পরিচালনাগত কারণে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও জনসম্পৃক্ত যোগাযোগ আরও জোরদারের লক্ষ্যে রুটটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়।

মন্ত্রণালয় জানায়, জাপানের সিভিল এভিয়েশন ব্যুরো (জেসিএবি) প্রয়োজনীয় নিরাপত্তা নিরীক্ষা সম্পন্ন করতে অতিরিক্ত সময় চেয়েছে। এ কারণে ৩০ জুনের পরিবর্তে আগামী ২৭ জুলাই সম্ভাব্য উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে বিমানের ওয়াইড বডি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালিত হবে। ভবিষ্যতে নতুন উড়োজাহাজ সংযোজন ও যাত্রী চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী ২০ জুন থেকে ঢাকা-নারিতা রুটের টিকিট বিক্রি শুরু হতে পারে। টিকিট বিমানের ওয়েবসাইটসহ বিভিন্ন বিক্রয়মাধ্যমে পাওয়া যাবে।

সরকারের আশা, জাপানে বাংলাদেশি কর্মী, শিক্ষার্থী ও ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির ফলে রুটটি দীর্ঘমেয়াদে লাভজনক ও টেকসই হয়ে উঠবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD