শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

২০২৫ সালের সাহিত্যে নোবেল জয় করলেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন হাঙ্গেরির খ্যাতনামা সাহিত্যিক লাসলো ক্রাসনাহোরকাই। বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্টকহোমে সুইডিশ অ্যাকাডেমি আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করে। এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

সুইডিশ অ্যাকাডেমির ঘোষণায় বলা হয়েছে, “লাসলো ক্রাসনাহোরকাইকে পুরস্কার প্রদান করা হয়েছে তাঁর দূরদর্শী ও গভীর সাহিত্যকর্মের জন্য, যা মানবজীবনের মহাপ্রলয়ঙ্কর ভয়ের মধ্যেও শিল্পের শক্তিকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছে।”

১৯৫৪ সালে রোমানিয়ার সীমান্তবর্তী হাঙ্গেরির ছোট শহর জিউলাতে জন্মগ্রহণ করেন লাসলো। তাঁর প্রথম উপন্যাস ‘সাতানটাঙ্গো’ (Sátántangó), ১৯৮৫ সালে প্রকাশিত হয়ে হাঙ্গেরির সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টি করে। উপন্যাসটি সমাজতন্ত্র-পূর্ব হাঙ্গেরির এক পরিত্যক্ত গ্রামীণ সমবায় খামারে বসবাসরত দরিদ্র মানুষের জীবনের অনিশ্চয়তা ও হতাশার কাহিনি তুলে ধরে। এই উপন্যাসকেই তাঁর সাহিত্যজীবনের বড় মোড় বা “ব্রেকথ্রু” হিসেবে গণ্য করা হয়।

পুরস্কার হিসেবে তিনি পাবেন ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার, যা বিজয়ীরা সাধারণত তাঁদের ভবিষ্যৎ গবেষণা বা সৃষ্টিশীল কাজে ব্যবহার করে থাকেন।

উল্লেখযোগ্যভাবে, গত বছর (২০২৪) সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার লেখক ও কবি হান কাং।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD