শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

১৮ বছর বয়সীদের জন্য স্বেচ্ছাসেবী সামরিক সেবা অনুমোদন দিল জার্মানি, রাস্তায় নেমেছে তরুণরা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর থেকেই প্রতিরক্ষা নীতি পুনর্বিন্যাসে নড়েচড়ে বসেছে জার্মান সরকার। এর অংশ হিসেবে দেশটির সংসদ বুন্ডেসটাগ ১৮ বছর বয়সীদের জন্য স্বেচ্ছাসেবী সামরিক সেবার নতুন উদ্যোগ অনুমোদন দিয়েছে। এ সিদ্ধান্ত জার্মানির সামরিক নীতিতে বড় পরিবর্তন আনছে এবং চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের ঘোষিত ‘ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী’ গঠনের পরিকল্পনার অংশ।

নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জার্মানির সব ১৮ বছর বয়সীদের কাছে সামরিক সেবা বিষয়ে একটি বাধ্যতামূলক প্রশ্নপত্র পাঠানো হবে। তাদের জানাতে হবে তারা সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী কি না। পুরুষদের জন্য প্রশ্নপত্রটি বাধ্যতামূলক হলেও নারীদের জন্য তা স্বেচ্ছাধীন।

এ সিদ্ধান্তের প্রতিবাদে দেশটির প্রায় ৯০টি শহরে শিক্ষার্থীরা শুক্রবার ধর্মঘট করেছে। জার্মানির তরুণ প্রজন্মের বড় অংশ নতুন আইনটির বিরোধিতা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লিখেছে, “আমরা আমাদের জীবনের ছয় মাস ব্যারাকে কাটাতে চাই না, যেখানে মিলিটারি ড্রিল ও হত্যার প্রশিক্ষণ নিতে হবে। যুদ্ধ আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে, সম্ভাবনা তৈরি করে না।” হামবুর্গেই অন্তত ১,৫০০ মানুষ বিক্ষোভে অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। তবে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের অনুরোধ করেছে যাতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন না করে।

বুন্ডেসটাগে ৩২৩–২৭২ ভোটে আইনটি পাস হওয়ার মাধ্যমে জার্মানি ইউরোপের আরও কয়েকটি দেশের মতো সামরিক সেবা পুনর্বিন্যাসে যোগ দিল। গত মাসে ফ্রান্সও ঘোষণা করেছে—১৮ ও ১৯ বছর বয়সীদের জন্য ১০ মাসের স্বেচ্ছাসেবী সামরিক প্রশিক্ষণ চালু করা হবে।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানিয়েছেন, ২০২৭ সাল থেকে সব ১৮ বছর বয়সী পুরুষকে চিকিৎসা পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হবে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত বোঝা যায় কারা সামরিক সেবার জন্য উপযুক্ত।

বর্তমানে জার্মান সেনাবাহিনী ‘বুন্ডেসভেয়ার’-এ সৈন্য সংখ্যা প্রায় এক লাখ ৮২ হাজার। আগামী এক বছরে ২০ হাজার নতুন সৈন্য যুক্ত করা এবং ২০৩০-এর দশকের শুরুতে সেনাসদস্য সংখ্যা দুই লাখ ৬০ হাজারে উন্নীত করা সরকারের লক্ষ্য। পাশাপাশি প্রায় দুই লাখ সদস্যের রিজার্ভ ফোর্স গঠনের পরিকল্পনাও রয়েছে।

সূত্র: বিবিসি, সিএনএন

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD