শিরোনাম :
দেশের টেলিকম খাতকে আধুনিক, বিনিয়োগবান্ধব ও ভবিষ্যৎ উপযোগী করে গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মানবাধিকার, জনস্বাস্থ্য জবাবদিহি ও শিশুদের ন্যায়বিচার নিয়ে নাগরিক গোলটেবিল আলোচনা লোকসংস্কৃতি সংরক্ষণে জাসাসকে আরও সক্রিয় হওয়ার আহ্বান টেলিযোগাযোগ মন্ত্রীর ১৭ বছরের মিথ্যা প্রোপাগান্ডা ভেঙে সত্য ইতিহাস তুলে ধরতে হবে :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল দেশে সুস্থ্য প্রতিযোগিতার বিকাশ হোক, উন্নত প্রযুক্তিবান্ধব ও নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর, “৪০ কোটি হাত একসঙ্গে কাজ করলে বদলে যাবে বাংলাদেশ” বাংলাদেশে জেএফ-১৭ সিমুলেটর পাঠাল পাকিস্তান : সম্ভাব্য যুদ্ধবিমান চুক্তির আগাম প্রস্তুতি সময়ের কথকথা জাবিতে ধর্ষণচেষ্টা ইস্যুতে উত্তাল ক্যাম্পাস বৈশ্বিক সংকট ও ঋণের চাপে কঠিন সময় পার করছে দেশ: অর্থমন্ত্রী

১৭ বছরের মিথ্যা প্রোপাগান্ডা ভেঙে সত্য ইতিহাস তুলে ধরতে হবে :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ মে, ২০২৬

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি বলেছেন, দেশের যেকোনো ক্রান্তিকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারই সবসময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। ১৭ বছর ধরে যে মিথ্যা প্রোপাগান্ডা ও ইতিহাস বিকৃতি করা হয়েছে, তা রুখে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের সামনে সত্য ইতিহাস তুলে ধরতে হবে।

শনিবার (১৬ মে) বিকেলে চট্টগ্রামের কাজীর দেউড়ি জিয়া স্মৃতি জাদুঘরে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ)-এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশী জাতীয়তাবাদ ও শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি এসব কথা বলেন।

ব্যারিস্টার মীর হেলাল এমপি আরও বলেন, যদি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হয় তাহলে বাংলাদেশি জাতীয়তাবাদের কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধুমাত্র বাংলাদেশের আত্মিক স্বাধীনতা দেননি, তিনি বাক-স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, অর্থনৈতিক ও সার্বভৌমত্বের স্বাধীনতা ফেরত দিয়েছেন। আজকের অর্থনীতির তিনটি প্রধান স্তম্ভ- কৃষি, গার্মেন্টস এবং শ্রম রপ্তানি খাতের মূল প্রবক্তাই হলেন শহীদ জিয়াউর রহমান।

প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি আরও বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের মহান নেত্রী মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি কোনোদিন অন্যায়ের সাথে আপস করেননি। লোভ-লালসার ঊর্ধ্বে থেকে তাঁরা জনগণের অধিকার আদায়ে ভূমিকা রেখেছেন বলেই দেশবিরোধী শত ষড়যন্ত্রের পরেও দেশের মানুষ দুই-তৃতীয়াংশের বেশি আসনে এই দলকে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। জেল হত্যা মামলার উদাহরণ টেনে প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি বলেন, ৩রা নভেম্বর থেকে গৃহবন্দী থাকা সত্ত্বেও শহীদ জিয়াকে এই মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছিল। এই ধরনের মিথ্যাচার থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে পিআরইউ-এর মতো আরও বেশি সংগঠন দরকার যারা সত্য ইতিহাস তুলে ধরবে।

অনুষ্ঠানে পিআরইউ-এর আহ্বায়ক হাসান মুকুলের সভাপতিত্বে ও সদস্য সচিব ইমরান এমির পরিচালনায় চট্টগ্রাম মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী অতিথিদের সাথে নিয়ে পিআরইউ সদস্য জহিরুল ইসলাম জহিরের ‘অনান্য রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

এর আগে আজ দুপুরে নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব রাজীব আহসান, এমপি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি-কে সাথে নিয়ে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে চলমান মহেশখালসহ কয়েকটি খালের ড্রেজিং কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীগণ খালের বিদ্যমান ড্রেজিং কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আসন্ন বর্ষা মৌসুমে নদীমুখ ভরাটের কারণে চট্টগ্রাম নগরীতে যেন কোনো প্রকার জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD