শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

হরমুজ প্রণালীতে নিরাপত্তা রক্ষায় যুদ্ধবিরতির তাগিদ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

হরমুজ প্রণালীতে সমস্যা ও প্রতিবন্ধকতার মূল কারণ হলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ সামরিক কার্যকলাপ। এই প্রণালীতে নৌচলাচলের প্রতিবন্ধকতার সমাধান হলো, যত দ্রুত সম্ভব একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতি অর্জন করা। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং, গতকাল (সোমবার) নিরাপত্তা পরিষদে, সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক এক উচ্চ-পর্যায়ের উন্মুক্ত বিতর্কে এ সব কথা বলেন।

ফু ছোং বলেন, হরমুজ প্রণালী পণ্য ও জ্বালানির জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ এবং এই অঞ্চলে নিরাপত্তা, স্থিতিশীলতা ও যান চলাচলের অবাধ প্রবাহ বজায় রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থেই জরুরি। চীন পাকিস্তান ও অন্যান্য দেশের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করে, সংশ্লিষ্ট পক্ষগুলোকে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানায় এবং যুদ্ধবিরতিকে ক্ষুণ্ণ করে বা সংঘাত বাড়ায় এমন যেকোনো পদক্ষেপের বিরোধিতা করে। চীন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রসারে গঠনমূলক ভূমিকা পালন করে যাবে।

ফু কং জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক জলপথের স্থিতিশীলতা এবং বাধাহীন প্রবাহ পার্শ্ববর্তী অঞ্চল, বিশেষ করে উপকূলীয় দেশগুলোর শান্তি ও স্থিতিশীলতার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সংঘাতপূর্ণ বিষয়গুলোর উত্তেজনা প্রশমনের জন্য সংলাপ ও আলোচনার ধারাবাহিকতা বজায় রাখলেই কেবল জলপথের নিরাপত্তার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা সম্ভব। সামরিক শক্তির অপব্যবহার মৌলিকভাবে ঝুঁকির সমাধান করতে পারে না; বরং এটি উত্তেজনা বাড়িয়ে তুলবে এবং একটি বৃহত্তর নিরাপত্তা সংকট তৈরি করবে।

সূত্র: রুবি-আলিম-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD