শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

স্লোভেনিয়ার জাতীয় পরিষদ সভাপতির সঙ্গে চাও ল্যচি ও ওয়াং হুনিংয়ের বৈঠক

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটি (এনপিসি)-র চেয়ারম্যান চাও ল্যচি এবং জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র চেয়ারম্যান ওয়াং হুনিং, গত (সোমবার) বেইজিংয়ে পৃথকভাবে, স্লোভেনিয়ার জাতীয় পরিষদের সভাপতি মার্কো লোট্রিচ-এর সাথে বৈঠক করেন।

বৈঠকে চাও ল্য চি বলেন, চীন ও স্লোভেনিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৩ বছরে, সর্বদা একে অপরের সাথে সমান আচরণ করা, পরস্পরকে সম্মান ও বিশ্বাস করা, এবং পারস্পরিক সুবিধা ও জয়-জয় ফলাফল অর্জন করার নীতি মেনে চলেছে দুই দেশ। বর্তমানে দু’দেশের সম্পর্ক সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের ধারা বজায় রেখেছে। বিভিন্ন পর্যায়ের যোগাযোগও ঘনিষ্ঠতর হয়েছে। এনপিসি দু’দেশের বিভিন্ন পর্যায়ের আইন প্রণয়নকারী সংস্থাসমূহের মধ্যে যোগাযোগ গভীরতর করতে,ল এবং দেশ প্রশাসনে অভিজ্ঞতা বিনিময় জোরদার করতে চায়।

বৈঠকে ওয়াং হু নিং বলেন, চীন স্লোভেনিয়ার সাথে বিভিন্ন ক্ষেত্রের যোগাযোগ বাড়াতে, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা গভীরতর করতে, হাতে হাত রেখে উন্নয়ন করতে চায়। সিপিপিসিসি স্লোভেনিয়ার জাতীয় পরিষদের সাথে পারস্পরিক শিক্ষা গভীরতর করতে ইচ্ছুক।

বৈঠকগুলোতে লোট্রিচ বলেন, তার দেশ ‘এক-চীননীতি’-তে অবিচল থাকবে। তার দেশ চীনের ধারাবাহিক বিশ্ব উদ্যোগের প্রশংসা করে। তিনি চীনের সাথে আন্তর্জাতিক ন্যায়বিচার রক্ষায় একযোগে কাজ করতে চান বলেও উল্লেখ করেন।

সূত্র: প্রেমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD