শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ, সরকারি বিদ্যালয়ে গড়ে উঠবে ম্যাথ ল্যাব তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী শিশু নন্দিনী হত্যা মামলায় ন্যায়বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করতে আইআরসির সঙ্গে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বে আগ্রহ বাংলাদেশের জাতিসংঘে বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো উদ্যোগ নিতে বাংলাদেশের আহ্বান  পার্বত্য অঞ্চলের উৎসব বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক: পার্বত্য সচিব বিশ্বকাপের বল পাকিস্তানে, জার্সিতে বাংলাদেশের ছাপ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর গবেষণার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সংঘাতকবলিত নারী-শিশুর সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ COP31 সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি জোরদার, বনে প্রতিনিধিদলের সমন্বয় সভা

স্বাভাবিক সামরিক মহড়ায় হস্তক্ষেপ করেছে জাপান: চীন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

জাপান তথাকথিত ‘রাডার ইলুমিনেশন’ ইস্যুকে অতিরঞ্জিত করছে, যার পিছনে গোপন উদ্দেশ্য আছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনৈক মুখপাত্র সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন।

এর আগে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি এক জরুরি প্রেস ব্রিফিংয়ে বলেন, সম্প্রতি ওকিনাওয়া দ্বীপের দক্ষিণ-পূর্বে সমুদ্রের আকাশে, চীনের নৌবাহিনীর বিমানবাহী জাহাজ লিয়াওনিং-য়ের জে-১৫ যুদ্ধবিমান, জাপানি আত্মরক্ষা বাহিনীর এফ-১৫ যুদ্ধবিমানকে দু’বার ‘আলোকিত’ করে। তিনি বলেন, এটি ‘বিমানের নিরাপদ উড্ডয়নের জন্য প্রয়োজনীয় সীমার বাইরে বিপজ্জনক আচরণ’ এবং টোকিও এর তীব্র প্রতিবাদ জানায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সম্পর্কে বলেন, চীনা বাহিনী নিজের অবস্থান স্পষ্ট করেছে। চীনা বাহিনীর স্বাভাবিক সামরিক কর্মকাণ্ডের সময় জাপানি যুদ্ধবিমানের ঘন ঘন ঘনিষ্ঠ নজরদারি ও হস্তক্ষেপই বরং বড় সামুদ্রিক ও বিমান নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করেছে। এ ব্যাপারে জাপানি বক্তব্য চীনের কাছে অগ্রহণযোগ্য।
মুখপাত্র আরও বলেন, জাপান আন্তর্জাতিক সমাজকে বিভ্রান্ত করতে চাইছে। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে। চীনা বাহিনীর স্বাভাবিক মহড়াকে বিঘ্নিত করতে জাপানি যুদ্ধবিমানগুলো যে বিপজ্জনক অপতৎপরতা চালিয়েছে, তা দায়িত্বজ্ঞানহীন রাজনৈতিক কারসাজি ছাড়া আর কিছু নয়। জাপানের উচিত এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা।
তথ্য ও ছবি : চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD