শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

স্পেনে দ্রুতগতির ট্রেন সংঘর্ষে অন্তত ৩৯ জন নিহত, ৭৩ জন আহত

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

ছবি: ইন্টারনেট

স্পেনের দক্ষিণাঞ্চলে কোর্ডোবা শহরের কাছে মালাগা–মাদ্রিদ রুটে চলা দুটি দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৯ জন নিহত এবং ৭৩ জন আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে।

দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে বলেছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর, তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানায়, মালাগা থেকে মাদ্রিদগামী একটি বেসরকারি রেল কোম্পানি ইরিও পরিচালিত ট্রেন কর্ডোবার কাছে লাইনচ্যুত হয়ে পাশের লাইনে ঢুকে পড়ে, যেখানে মাদ্রিদ থেকে হুয়েলভাগামী রাষ্ট্রায়ত্ত রেল কোম্পানি রেনফে পরিচালিত আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।

আন্দালুসিয়ার জরুরি সেবা সংস্থা দুর্ঘটনার দৃশ্যকে “দুঃস্বপ্নের মতো” হিসেবে বর্ণনা করেছে। উদ্ধারকর্মীরা জানাচ্ছেন, ট্রেনের দুমড়ে-মুচড়ে যাওয়া অংশের কারণে জীবিত মানুষ ও মরদেহ উদ্ধার করা খুবই কঠিন এবং ঝুঁকিপূর্ণ।

পরিবহনমন্ত্রী পুয়েন্তে বলেন, “ঘটনাটি খুবই অস্বাভাবিক। ট্রেনটি সোজা লাইনে লাইনচ্যুত হয়েছে।” উল্লেখ্য, এই রেললাইনটি গত বছরের মে মাসে নতুন করে সংস্কার করা হয়েছিল।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দেশটিকে এক “গভীর শোকের রাত” পার করছে বলে মন্তব্য করেছেন। দুর্ঘটনায় মালাগা থেকে যাত্রা করা ট্রেনে প্রায় ৩০০ জন এবং রাষ্ট্রায়ত্ত ট্রেনে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে এবং আহতদের স্বজনদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্প্যানিশ রেড ক্রস উদ্ধারকাজে অংশ নিচ্ছে এবং পরিবারের জন্য কাউন্সেলিং-এর ব্যবস্থা করেছে।

রাজা ফেলিপে ষষ্ঠ ও রানি লেতিসিয়া, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ এবং ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

স্পেনে এর আগে ২০১৩ সালে গালিসিয়া অঞ্চলে সবচেয়ে ভয়াবহ রাষ্ট্রায়ত্ত দ্রুতগতির ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, যেখানে ৮০ জন নিহত ও ১৪০ জন আহত হন।

সূত্র: বিবিসি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD