শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

স্থানীয় সংস্কৃতি ও প্রকৃতিনির্ভর পর্যটনে নতুন সম্ভাবনা দেখছে চীন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নতুন শিল্প ও ব্যবসায়িক মডেলে চীনের গ্রামীণ পর্যটনে শক্তিশালী প্রবৃদ্ধি চীনের গ্রামীণ পর্যটন খাত এ বছরও শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রেখেছে বলে জানিয়েছেন দেশটির কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের গ্রামীণ শিল্প উন্নয়ন বিভাগের উপ-পরিচালক ফান ইয়াংপিন। নতুন শিল্প, সেবা এবং ব্যবসায়িক মডেলের প্রসারের ফলে এ খাতে দ্রুত পরিবর্তন ও বৈচিত্র্য আসছে বলেও জানান তিনি। উপপরিচালক জানান, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে অভিজ্ঞতাভিত্তিক পর্যটনের কারণে গ্রামীণ পর্যটনে ভোক্তা কার্যক্রম আরও বৈচিত্র্যময় হয়েছে।

 

তিনি বলেন, সাংস্কৃতিক ও সৃজনশীল বাজার, আউটডোর ক্যাম্পিং এবং বিভিন্ন উৎসবভিত্তিক আয়োজন নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি করেছে। ফান ইয়াংপিন আরও জানান, স্থানীয় সংস্কৃতি, প্রাকৃতিক পরিবেশ ও গ্রামীণ জীবনযাত্রাকে কেন্দ্র করে তৈরি অভিজ্ঞতাভিত্তিক পর্যটন এখন খুবই জনপ্রিয় হয়ে উঠছে, যা গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি যোগ করছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চীনের গ্রামীণ পর্যটন খাতে আয় দাঁড়িয়েছে ৯৫০ বিলিয়ন ইউয়ানেরও বেশি, যা আগের বছরের তুলনায় ৫.৮ শতাংশ বেশি। একই সময়ে গ্রামীণ বাসিন্দাদের মাথাপিছু বার্ষিক আয় পৌঁছেছে ৪০ হাজার ৫০০ ইউয়ানে। তিনি জানান, সরকার বৈচিত্র্যময় ও মানসম্মত গ্রামীণ পর্যটন রুট উন্নয়ন, অভিজ্ঞতাভিত্তিক সেবা সম্প্রসারণ এবং উদ্যোক্তা তৈরি করার ওপর গুরুত্ব দেবে, যাতে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বাড়ে এবং কৃষকদের আয় বৃদ্ধি পায়। তথ্য ও ছবি: সিসিটিভি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD