শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

সুপার টাইফুন রাগাসার আঘাতের শঙ্কায় হংকং বিমানবন্দরে ৩৬ ঘণ্টা ফ্লাইট বন্ধ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

সুপার টাইফুন রাগাসার প্রবল আঘাতের আশঙ্কায় হংকং আন্তর্জাতিক বিমানবন্দর টানা ৩৬ ঘণ্টা যাত্রীবাহী সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে। সাম্প্রতিক ইতিহাসে এটিই হতে যাচ্ছে সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য বিমান চলাচল বন্ধের ঘটনা। খবর প্রকাশ করেছে দ্য স্ট্রেইট টাইমস।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত ফ্লাইট চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। কান্তাস এয়ারওয়েজ ইতিমধ্যেই তাদের ওয়েবসাইটে এই সময়সূচি প্রকাশ করেছে।

হংকং অবজারভেটরি জানিয়েছে, রাগাসা এখন সুপার টাইফুনে পরিণত হয়েছে। টাইফুনটির কেন্দ্রীয় এলাকায় বাতাসের স্থায়ী গতি ঘণ্টায় ২৩০ কিলোমিটার, যা ক্যাটাগরি–৪ হারিকেনের সমান শক্তিশালী।

ইতিহাস ঘেঁটে দেখা যায়, ২০২৩ সালের সেপ্টেম্বরে টাইফুন সাওলার কারণে হংকং বিমানবন্দর ২০ ঘণ্টা বন্ধ ছিল। আর ২০২৫ সালের জুলাইয়ে টাইফুন বিপারের কারণে বিমান চলাচল স্থগিত ছিল ১৩ ঘণ্টা।

বিশ্বের অন্যতম ব্যস্ত হাব হংকং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন গড়ে ১,১০০ ফ্লাইট ও প্রায় ১ লাখ ৯০ হাজার যাত্রী চলাচল করে থাকে। ফলে ৩৬ ঘণ্টা ফ্লাইট বন্ধ থাকায় শহরের ৭৫ লাখ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD